+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম মেদিনীপুর   >>   দুর্গাপুরে গ্রেফতার ২বৃদ্ধা সহ মোট ৫ জন পাচারকারী, কি পাচার করছিল এরা?

Ad Image
Ad Image

দুর্গাপুরে গ্রেফতার ২বৃদ্ধা সহ মোট ৫ জন পাচারকারী, কি পাচার করছিল এরা?

admin July 6, 2025

আমার কথা, দুর্গাপুর, ৬ জুলাইঃ

গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো পাঁচজন পাচারকারী। এদের মধ্যে একজন পুরুষ ও বাকি চারজন মহিলা। ধৃতদের আজাদালতে পেশ করা হচ্ছে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সুত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যেবেলা দুর্গাপুর বাসস্ট্যান্ডে হানা দিয়ে একজন পুরুষ ও চারজন মহিলাকে আটক করে কোকওভেন থানার পুলিশ। গাঁজাগুলি স্কুল ব্যাগের ভেতরে করে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের অনুমান প্রসাসনের চোখে ধুলো দিতে স্কুল ব্যাগের ব্যবহার করা হয়েছে। ধৃতরা হল আনন্দ চট্টোপাধ্যায়(৩৪), দেবী দাস(৪০), সনকা দাস(৫০), উষা মন্ডল(৬০) ও মিনতি ঘোষ(৬৫)। এরা প্রত্যেকের নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাজদিয়া ও বার্ণপুর এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা মিলেছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। লক্ষ্যনীয় বিষয় গাঁজা পাচারের জন্য এভাবে বৃদ্ধাদেরও ব্যবহার করা হচ্ছে, যা উদবেগের ব্যাপার প্রশাসনের কাছে। জানা গিয়েছে অভিযুক্তরা উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে প্রথমে ধানবাদে পরে ধানবাদ থেকে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে নামে। স্টেশন থেকে তাঁরা বর্ধমান যাওয়ার জন্য দুর্গাপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল বাস ধরার অপেক্ষায়। পরে পুলিশ এদের গ্রেফতার করে। আজ রবিবার আনন্দ চট্টোপাধ্যায়কে আসানসোল জেলা আদালতে নিয়ে যাওয়া হয় পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আনন্দ মুখোপাধ্যায়ের নামে এর আগে একবার গাঁজা পাচারের অভিযোগ রয়েছে। বাকিদের সেভাবে কোনো অপরাধের রেকর্ড নেই। পুলিশের প্রাথমিক অনুমান এরা উড়িষ্যা থেকে গাঁজার প্যাকেটগুলি নিয়ে বর্ধমানে কাউকে পৌঁছে দিচ্ছিল। এখন পুলিশ ধৃতদের জেরা করে মূল পান্ডাদের হদিশ পেতে চাইছে।

Post Views: 811
Ad Image
আজকের খবর
সিটি সেন্টার প্রভাতী প্রাণায়াম ক্লাবে রাখী বন্ধন উৎসব
পশ্চিম বর্ধমান August 28, 2026
ছাত্র নেতার স্মরণে রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান August 27, 2026
সোনপুর বাজারিতে ১৩,০৫২ কোটি টাকায় সিন্থেটিক ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট
পশ্চিম বর্ধমান August 26, 2026
দুর্গাপুরের প্রাচীন যোগা সংস্থার ৫২ বছরে পদার্পন
পশ্চিম বর্ধমান August 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN