কাকার চিতার ভস্ম ভাসাতে নেমে দামোদরে তলিয়ে গেল ভাইপো
আমার কথা, দুর্গাপুর, ৩০ জুলাইঃ
কাকার চিতার ভস্ম দামোদরের জলে ভাসাতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিস নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশী শুরু করে।
দুর্গাপুরের চাষোপাড়া এলাকার বাসিন্দা সুশান্ত পাল নামে এক ব্যাক্তির মৃত্যু হয়। তাঁর দাহকার্যের জন্য আত্মীয়রা মৃতদেহ নিয়ে আসা জন্য বীরভানপুর মহাশ্মশানে। শ্মশানযাত্রীদের মধ্যে ছিলেন সুশান্তবাবুর ভাইপো সুব্রত পাল(২৬)। দাহকার্য সম্পন্ন হওয়ার পর কাকার চিতার ভস্ম জলে ভাসানোর জন্য সাথে স্নান করতে দামোদরে নামেন সুব্রত। সাথে ছিলেন সুব্রতর বাবা। দুজনেই আচমকা জলে তলিয়ে যেতে থাকে। পাড়া প্রতিবেশীরা কোনরকমে দুজনকে উদ্ধার করতে পারলেও সুব্রতকে উদ্ধার করাতে পারেননি। সুব্রত জলের তোড়ে ভেসে যান। খবর দেওয়া হয় পুলিশকে। বড়জোড়া ও কোকওভেন থানার পুলিশ উদ্ধার কাজে নামলেও অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ থেমে যায়।




