+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু যুবকের, পুলিশের তোলাবাজির অভিযোগে অবরোধ

Ad Image
Ad Image

পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু যুবকের, পুলিশের তোলাবাজির অভিযোগে অবরোধ

admin May 11, 2022

আমার কথা, পূর্ব বর্ধমান(গুসকরা), ১১ মেঃ

পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় আউশগ্রামের গুসকরার ইটাচাঁদায় এক পথচারি যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক NH2B অবরোধ করে বিক্ষোভ দেখায়। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে গুরুত্বপূর্ন জাতীয় সড়ক। পরে গুসকরা বিট হাউসের পুলিশ মৃতদেহ উদ্ধার করে স্থানীয় বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার পর পুলিশ ঘাতক পাথর বোঝাই লরিটিকে  আটক করেছে। যদিও চালক ও খালাসী পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তা দিয়ে দ্রুত গতিতে বালি, পাথর বোঝাই গাড়ি যাতায়াত করে। পুলিশি ঝঞ্ঝাট এড়াতে এই সমস্ত গাড়ির চালকরা বেপরোয়া গতিতে জনবহুল এই রাস্তা দিয়ে চলাচল করে। আর এদিনের দুর্ঘটনা কার্যত পুলিশকে এড়িয়ে তাড়াতাড়ি যেতে গিয়েই ঘটেছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন পায়ে হেঁটে এক ব্যক্তি ইটাচাঁদা এলকা দিয়ে যাবার সময় আচমকাই একটি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির।

দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি সামনের একটি দোকানে গিয়ে আটকে যায়। পালিয়ে যায় ড্রাইভার, খালাসী। এদিকে দুর্ঘটনার সময় মোটর সাইকেল নিয়ে একই এলাকার বাসিন্দা দুই যুবক জাতীয় সড়ক NH2B ধরে আসছিলেন। সেই সময় দুর্ঘটনা দেখে মোটর সাইকেল ফেলে তারা পালিয়ে যায় বলে অভিযোগ। আর এরপরই এলাকাবাসীর ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা অভিযোগ করতে থাকেন মৃত ব্যক্তির মোটর সাইকেলে ধাক্কা মেরেছে ওই ডাম্পার। পুলিশ জানিয়েছে, মোটর সাইকেলের সঙ্গে এই দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই। ঘাতক ডাম্পার টি যাকে ধাক্কা মেরেছে তিনি পায়ে হেঁটে যাচ্ছিলেন। অসর্তকতায় দুর্ঘটনা ঘটে গেছে।

 

Post Views: 1,140
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN