+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   বাঁকুড়ার ১৮৬ গ্রামে শিক্ষার আলো জ্বালিয়ে সম্মানিত অভিজিৎ রায়

Ad Image
Ad Image

বাঁকুড়ার ১৮৬ গ্রামে শিক্ষার আলো জ্বালিয়ে সম্মানিত অভিজিৎ রায়

admin June 12, 2026

আমার কথা, ১২ জুন

দেবনাথ মোদক, বাঁকুড়া:

বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রামে গ্রামে শিক্ষা ও মানবিক মূল্যবোধের প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন বাঁকুড়া জেলার কেন্দুয়াডিহির বাসিন্দা অভিজিৎ রায়। তিনি আন্তর্জাতিক সেবামূলক আধ্যাত্মিক সংস্থা দ্য আর্ট অফ লিভিং-এর বাঁকুড়া জেলার প্রশিক্ষক।

দ্য আর্ট অফ লিভিং সংস্থা মানুষের মানসিক চাপমুক্ত ও আনন্দময় জীবন গঠনের লক্ষ্যে ধ্যান, প্রাণায়াম এবং জীবনদর্শনের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে। পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাঁকুড়া জেলার ছাতনা, শালতোড়া, গঙ্গাজলঘাটি সোনামুখী সহ অনান্য ব্লকের মোট ১৮৬ টি গ্রামে দ্য আর্ট অফ লিভিং-এর উদ্যোগে গড়ে উঠেছে ‘শ্রী শ্রী বাল্য বিদ্যালয়’। এই বিশাল কর্মসূচির সার্বিক দায়িত্বে রয়েছেন অভিজিৎ রায়। বিদ্যালয়গুলিতে শিশুদের ভারতীয় সংস্কার, সংস্কৃত শ্লোক, ধ্যান এবং স্বাস্থ্য সচেতনতার শিক্ষা দেওয়া হয়। এর ফলে পড়ুয়াদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও সুস্থ জীবনযাপনের চেতনা গড়ে উঠছে।

বিশেষ করে জেলার প্রত্যন্ত ও আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে সংস্থার কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। অভিজিৎ রায় জানান, শিশুদের পাশাপাশি গ্রামের অভিভাবকরাও এখন স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি সচেতন হচ্ছেন এবং নিয়মিত ধ্যানচর্চায় অংশ নিচ্ছেন।

সমাজের শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়াম হলে দ্য আর্ট অফ লিভিং-এর পক্ষ থেকে অভিজিৎ রায়কে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। তাঁর এই সাফল্য ও উদ্যোগ বাঁকুড়া জেলার শিক্ষা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Post Views: 52
Ad Image
আজকের খবর
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা
পশ্চিম বর্ধমান July 12, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN