+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   শহর দুর্গাপুরকে দখল মুক্ত করতে পথে নামলো এডিডিএ

Ad Image
Ad Image

শহর দুর্গাপুরকে দখল মুক্ত করতে পথে নামলো এডিডিএ

admin July 6, 2024

আমার কথা, দুর্গাপুর, ৬ জুলাই:

জবরদখল উচ্ছেদ অভিযান শুরু হল শহর দুর্গাপুরে। শনিবার সিটিসেন্টারে গান্ধী মোড় সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালের আশপাশ এলাকাগুলি এডিডিএ থেকে দখলমুক্ত করা হল।

প্রসঙ্গত: জুন মাসের ১৯ তারিখে আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করেছেন দুর্গাপুরের বিশিষ্ট উদ্যোগপতি কবি দত্ত। প্রথম দিনই তিনি সাফ জানিয়ে দেন শহরে এডিডিএ এর কোনো জমির উপর দখলদারি মেনে নেওয়া হবে না। শহরকে দখলমুক্ত করতে সাথে সৌন্দর্যায়নের লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দেওয়া হয়েছে এডিডিএ এর পক্ষ থেকে। যদিও এতদিন বিভিন্ন জায়গায় দখলদারি সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। আর সেই নোটিশ পেয়ে অনেকেই নিজের থেকেই সেই জায়গা মুক্ত করে দিয়েছে। কিন্তু আজ প্রথম বুলডোজার নিয়ে দখলমুক্ত করতে পথে নামলো এডিডিএ কর্তৃপক্ষ। এদিন ওই হাসপাতালের সামনের সমস্ত অস্থায়ী দোকানগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে মাথায় হাত ওই দোকানদারদের। তাদের কারোর কারোর বক্তব্য, এই দোকানের উপরেই নির্ভরশীল তাদের গোটা পরিবার। এখন তারা অথৈ জলে পড়ে গেলেন।
নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে ছিলেন রাজ্যে যে সব সরকারী জমি দখল হয়ে গেছে সেগুলিকে দখলদারদের কাছ থেকে মুক্ত করতে হবে। তাঁর এই নির্দেশের পরেই পথে নেমেছে প্রশাসন। ব্যাতিক্রম নয় দুর্গাপুরও।

Post Views: 2,207
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN