+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   ২৪ ঘন্টা পর দামোদর থেকে উদ্ধার হল সায়নের নিথর দেহ

Ad Image
Ad Image

২৪ ঘন্টা পর দামোদর থেকে উদ্ধার হল সায়নের নিথর দেহ

admin July 7, 2021

আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ৭ জুলাইঃ

প্রায় ২৪ঘন্টা পর উদ্ধার হলো বুদবুদের রণডিহায় তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ। মঙ্গলবার দুপুরে বন্ধুদের সাথে নিজের জন্মদিন উপলক্ষে বুদবুদের রণডিহা ড্যাম্পে বেড়াতে যায় বছর ষোলোর সায়ন কীর্তনিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার মোবাইলে ছবি তুলতে গিয়ে আচমকা পা পিছলে দামোদর নদে তলিয়ে যায় সায়ন কীর্তনীয়া নামের বছর ১৬র দশম শ্রেণীর ছাত্র।
সায়নের বাড়ি কাঁকসার ডাকবাংলো এলাকায়।
মঙ্গলবার থেকেই উদ্ধারকার্য শুরু করে বুদবুদ থানার পুলিশ।
বুধবার সকাল থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি দল এসে উদ্ধার কাজে হাত লাগায়।
বুধবার দুপুর নাগাদ কসবার ভাগলুই ঘাটের কাছে তার মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর ডিজাস্টার ম্যানেজমেন্ট এর টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে রনডিহায় নিয়ে আসে। সায়নের মৃত্যুর ঘটনায় তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Post Views: 2,259
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN