+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আবার বিজেপির বিক্ষুব্ধ প্রার্থী, এবার দুর্গাপুর পূর্ব কেন্দ্রে

Ad Image
Ad Image

আবার বিজেপির বিক্ষুব্ধ প্রার্থী, এবার দুর্গাপুর পূর্ব কেন্দ্রে

admin April 7, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৭এপ্রিলঃ

একুশের বিধানসভা নির্বাচনের সারা রাজ্যে যেখানে শাসক বিরোধী হিসেবে তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে জমি দখলের জোর লড়াই সেখানে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুটি বিধানসভা কেন্দ্র অর্থাৎ পূর্ব ও পশ্চিম এই দুটি কেন্দ্রে বিজেপি ও কংগ্রেসের অন্তর্কলহে জেরবার দুটি দলের কর্মী সমর্থকরা। সপ্তম দফায় এই জেলায় ভোট আর ২৬ এপ্রিল দিনটি যতই এগিয়ে আসছে ততই বিজেপি ও কংগ্রেসের প্রার্থীর সংখ্যা বেড়েই চলেছে। অর্থাৎ বিজেপি থেকে কিংবা কংগ্রস থেকে গোঁজ প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার হিড়িক লেগেছে।

এমনিতেই বিজেপির যেদিন প্রার্থী তালিকা ঘোষিত হয় সেদিন দুর্গাপুরের দুটি কেন্দ্রেই মনোনিত প্রার্থী নিয়ে বিজেপি কর্মীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন।           চলতে থাকে প্রকাশ্যে ক্ষোভ বিক্ষোভের পালা। সেই বিক্ষোভের পারদ ক্রমশ চড়তেই থাকছে যত নির্বাচনের দিনটি এগিয়ে আসছে। যেদিন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দেন লক্ষ্মণ ঘোড়ুই ঠিক তার পরের দিনই অর্থাৎ গতকাল মঙ্গলবার লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে ‘দুঃশ্চরিত্র” সহ নানা অভিযোগ এনে বিজেপির গোঁজ প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন বিজেপি কর্মী তথা বিজেপি রাজ্য মহিলা মোর্চার সদস্যা চন্দ্রমল্লিকা ব্যানার্জী। তবে এখানেই শেষ নয়। গতকালের পর আজ অর্থাৎ বুধবার দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা তৃনমূলের দলত্যাগী কর্নেল দীপ্তাংশু চৌধুরী ও লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে অনেক অভিযোগ এনে পূর্ব কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করলেন বিজেপি কর্মী তথা বিজেপির জেলার মহিলা মোর্চার প্রাক্তন সম্পাদিকা শম্পা সেন। তাঁর অভিযোগ, দল আদি বিজেপি কর্মী সমর্থকদের গুরুত্ব না দিয়ে ‘দলবদলু’-দের গুরুত্ব বেশি দিয়ে তাদের প্রার্থী করে দিয়েছে। শুধু তাই নয় প্রার্থী পুরোনোদের কোনো গুরুত্ব দিচ্ছেন না। গুরুত্ব দিচ্ছেন না জেলা সভাপতিও। তাই তাঁর এই পদক্ষেপ। তবে দুর্গাপুরের এই দুটি কেন্দ্রে যেভাবে বিজেপির বিরুদ্ধে একের পর এক গোঁজ প্রার্থী দলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে তাতে পদ্মফুল শিবিরের ভোট ব্যাংকে তার প্রভাব কতটা পড়বে সেটাই এখন দেখার।

Post Views: 2,451
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN