+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম মেদিনীপুর   >>   ভাঙা হল অনাথ আশ্রম, পথে নেমে প্রতিবাদ

Ad Image
Ad Image

ভাঙা হল অনাথ আশ্রম, পথে নেমে প্রতিবাদ

admin November 6, 2025

আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৬ নভেম্বর:

রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি) বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও ধিক্কার জানিয়ে পথে নামল দুর্গাপুরের ইস্পাত নগরীর একটি অনাথ আশ্রম কমিটি ও বেশ কয়েকটি সংগঠন। অনাথ আশ্রম কমিটির অভিযোগ, রাষ্ট্রায়ত্ত সংস্থার বুলডোজারের থাবায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাঁদের পরমানন্দ মিশন অনাথ আশ্রম। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষও প্রতিবাদ করেন। রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনের সামনে তুমুল বিক্ষোভ দেখায়। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ও পরমানন্দ মিশনের সদস্য ভাস্কর ঘোষ বলেন, “ দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কাছে একসময় লিজে নেওয়া হয়েছিল। কিন্তু কেন ভেঙে দেওয়া হল এই আশ্রম আমরা বুঝতে পারছি না। তবে তৃণমূলেও মদত ছিল এই আশ্রম ভাঙার পিছনে।এই অভিযানে বহু টাকার ক্ষতি হয়েছে। তারই প্রতিবাদ করছেন তাঁরা।” যদিও দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, “দুর্গাপুর ইস্পাত কারখানার জমি দখল করে গজিয়ে উঠেছিল ওই নির্মাণ। জমি পুনরুদ্ধারের সময় সেই নির্মাণটিও ভেঙে দেওয়া হয়েছে।”

Post Views: 188
Ad Image
আজকের খবর
সিটি সেন্টার প্রভাতী প্রাণায়াম ক্লাবে রাখী বন্ধন উৎসব
পশ্চিম বর্ধমান August 28, 2026
ছাত্র নেতার স্মরণে রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান August 27, 2026
সোনপুর বাজারিতে ১৩,০৫২ কোটি টাকায় সিন্থেটিক ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট
পশ্চিম বর্ধমান August 26, 2026
দুর্গাপুরের প্রাচীন যোগা সংস্থার ৫২ বছরে পদার্পন
পশ্চিম বর্ধমান August 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN