+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সরকারি দপ্তরে হেনস্তার অভিযোগ, ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

Ad Image
Ad Image

সরকারি দপ্তরে হেনস্তার অভিযোগ, ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

admin July 24, 2026

আমার কথা, ২৪ জুলাই

সার্থক কুমার দে, লাউদোহা:

জমি সংক্রান্ত সমস্যার সমাধানের আশায় সরকারি দপ্তরে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ উঠল এক জমির মালিকের । ভূমি রাজস্ব আধিকারিককে জমির ফাইলের অগ্রগতি সম্পর্কে জানতে চাইতেই অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং মারধরের অভিযোগে শুক্রবার ক্ষোভ ছড়ায় দুর্গাপুর–ফরিদপুর ব্লকের লাউদোহা ভূমি রাজস্ব দপ্তরে । অভিযুক্ত আধিকারিক অভিযোগ অস্বীকার না করলেও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

অভিযোগকারী গগন মণ্ডল দুর্গাপুর–ফরিদপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা । তাঁর দাবি পরিবারের জমি সংক্রান্ত সমস্যার নিষ্পত্তির জন্য গত চার বছর ধরে তাঁকে ভূমি রাজস্ব দপ্তরে বারবার যেতে হচ্ছে । শুক্রবারও একই কারণে লাউদোহা ভূমি রাজস্ব দপ্তরে যান তিনি ।
গগন মণ্ডলের অভিযোগ, জমির ফাইলের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট ভূমি রাজস্ব আধিকারিকের কাছে জানতে চাইতেই তিনি উত্তেজিত হয়ে পড়েন । এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাঁর হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং শারীরিক হেনস্তা ও মারধর করা হয় । ঘটনার পর তিনি লাউদোহা-ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর ।

এ বিষয়ে অভিযুক্ত আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি কোনও অভিযোগপত্রের কপি এখনও দেখিনি । তাই এই বিষয়ে এখনই কোনও প্রতিক্রিয়া দিতে পারব না । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে ।

Post Views: 96
Ad Image
আজকের খবর
কলকাতার ছাত্র বিক্ষোভে অশান্তির অভিযোগে অন্ডালে গ্রেফতার এক যুবক
পশ্চিম বর্ধমান July 26, 2026
অসুস্থ হয়ে মৃত্যু খনি কর্মীর, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান July 25, 2026
“যেখানে যা করার করে নিন”- এই কথার পরেই স্বপ্নেন্দু ভৌমিককে শ্মশানে পাঠালো নগর নিগম
পশ্চিম বর্ধমান July 25, 2026
সরকারি দপ্তরে হেনস্তার অভিযোগ, ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
পশ্চিম বর্ধমান July 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN