+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিনা অনুমতিতে দখলের অভিযোগ, জমি মাফিয়াদের অফিসে আগুন

Ad Image
Ad Image

বিনা অনুমতিতে দখলের অভিযোগ, জমি মাফিয়াদের অফিসে আগুন

admin July 13, 2024

আমার কথা, অন্ডাল, ১৩ জুলাইঃ

মালিকদের না জানিয়ে চলছিল জমি দখল। মাঠের মাঝে তৈরি করা হয়েছিল সিন্ডিকেটের অস্থায়ী অফিস। খবর পেয়ে শনিবার বিক্ষোভ দেখায় জমির মালিকরা। অস্থায়ী অফিসে আগুন লাগার ঘটনা ঘটে।

অন্ডাল উখড়া রোডের দক্ষিণখন্ড গ্রাম সংলগ্ন এলাকায় রয়েছে কৃষি জমি। সেখানে আছে ইসিএল এর পরিত্যক্ত মধুজোড় কোলিয়ারিরও বেশ কিছু জমি। ইসিএল সূত্রে খবর পরিত্যক্ত মধুজোড় কোলিয়ারিটি বেসরকারি উদ্যোগে ফের চালু হবে। কয়েকদিন আগে সেই জমির মাঝে তৈরি হয়েছে জমি মাফিয়াদের একটি অস্থায়ী কার্যালয়। গ্রামবাসী ও জমির মালিকদের আশঙ্কা জমি দখলের উদ্দেশ্যেই মাফিয়ারা ওই কার্যালয়টি তৈরি করেছে। খবর পেয়ে শনিবার কার্যালয়ের সামনে মিছিল করে বিক্ষোভ দেখায় জমির মালিকদের সংগঠন কৃষি জমি জীবন – জীবিকা রক্ষা কমিটির সদস্যরা।

সংগঠনের পক্ষে উজ্জ্বল পাল, তপন মুখার্জীরা বলেন ১৯৯২ থেকে ৯৪ সালের মধ্যে মধুজোর কোলিয়ারির জন্য ইসিএল মালিকদের কাছ থেকে ৩০ একর জমি অধিগ্রহণ করেছিল। তৎকালীন আইন অনুযায়ী এক একর জমিতে একজনের চাকরি পাওয়ার কথা। সেই চাকরি এখনো পাইনি জমির মালিকরা। সম্প্রতি কোলিয়ারিটি বেসরকারি উদ্যোগে ফের চালু করার উদ্যোগ নিয়েছে সংস্থা । সেজন্য সংস্থার আরো জমির প্রয়োজন। সূত্রের খবর দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থাটিকে মালিকদের কাছ থেকে সরাসরি জমি অধিগ্রহণ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত সংস্থা এখনও জমির মালিকদের সাথে কোন কথা বলেনি। এই অবস্থায় জমির মাঝেই গড়ে উঠেছে সিন্ডিকেটের অফিস। জোর করে অথবা অসত উপায়ে জমি দখল করতেই সিন্ডিকেট তৎপর হয়েছে বলে জানান তারা। মালিকদের সাথে সরাসরি কথা বলেই সংস্থাকে জমি নিতে হবে, সিন্ডিকেটকে কোনভাবেই জমি দেওয়া চলবে না এই দাবিতেই এদিনের বিক্ষোভ বলে জানান তারা।

এদিন বিক্ষোভ চলাকালীন আচমকায় সিন্ডিকেটের অস্থায়ী অফিসে আগুন লাগার ঘটনা ঘটে। পুড়ে ভস্মীভূত হয়ে যাই অস্থায়ী কাঠামোটি । কে বা কারা আগুন লাগালো তা জানা যায়নি। বিক্ষোভকারীরা আগুন লাগানোর ঘটনার কথা অস্বীকার করেন। বিক্ষোভ ও আগুন লাগার ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা।

Post Views: 767
Ad Image
আজকের খবর
২০২৬ নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স কর্মসূচি
পশ্চিম বর্ধমান February 9, 2026
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN