+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   তেল পাচারের অভিযোগে গ্রেফতার কংগ্রেস প্রার্থী

Ad Image
Ad Image

তেল পাচারের অভিযোগে গ্রেফতার কংগ্রেস প্রার্থী

admin June 16, 2023

আমার কথা, কাঁকসা, ১৬ জুন:

বেআইনিভাবে তেল পাচার করার অভিযোগে পানাগড় বাইপাস সংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাত্রে কাঁকসা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় শেখ সাহেব নামে এক যুবক।
শেখ সাহেব আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাঁকসা মাধবমাঠ ৬৪ নম্বর বুথের কংগ্রেসের হয়ে প্রার্থী পদে মনোনয়নপত্র জমা করেছেন।
কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার হওয়ার ঘটনায় শুক্রবার সকাল থেকে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
কাঁকসা ব্লকের কংগ্রেসের কার্যকরী সভাপতি মোজাম্মেল হক অভিযোগ করেন শাসক দল চক্রান্ত করে তাদের প্রার্থীকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে।
যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কাঁকসা ব্লকের তৃণমূলের সহ-সভাপতি হিরনময় ব্যানার্জি দাবি করেন বিরোধীরা প্রার্থী খুঁজে না পেয়ে যাকে তাকে প্রার্থী করছে। এমনকি যারা অসামাজিক কাজের সাথে যুক্ত রয়েছে সেই ধরনের মানুষদের প্রার্থী করেছে।
প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে। কেউ অপরাধ করলে সে শাস্তি পাবে। তবে তৃণমূলের কোনো চক্রান্ত নেই এই ঘটনার পেছনে এমনটাই দাবি তার।
শুক্রবার ধৃত শেখ সাহেবকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। আটক করা হয়েছে তেলের জারকিন বোঝাই একটি পিকআপ ভ্যান।

Post Views: 907
Ad Image
আজকের খবর
সিটি সেন্টার প্রভাতী প্রাণায়াম ক্লাবে রাখী বন্ধন উৎসব
পশ্চিম বর্ধমান August 28, 2026
ছাত্র নেতার স্মরণে রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান August 27, 2026
সোনপুর বাজারিতে ১৩,০৫২ কোটি টাকায় সিন্থেটিক ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট
পশ্চিম বর্ধমান August 26, 2026
দুর্গাপুরের প্রাচীন যোগা সংস্থার ৫২ বছরে পদার্পন
পশ্চিম বর্ধমান August 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN