অ্যালয় স্টিলস ইউনিয়নের নির্বাচন
আমার কথা, দুর্গাপুর, ২৭ জুলাইঃ
দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার অ্যালয় স্টিলস ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হল রবিবার। ৩৯ জন কার্যনির্বাহী কমিটির সদস্য এবং পদাধিকারীও নির্বাচিত হন। এই নির্বাচনের মাধ্যমে আইএনটিইউসির সভাপতি ডাঃ জে সঞ্জীব রেড্ডি অ্যালয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি পদে মনোনীত হলেন। এছাড়া সাধারন সম্পাদকের পদে নির্বাচতি হলেন প্রদোপ দত্ত ও কার্যকরী সভাপতি হলেন মনিলাল সিনহা। স্নেহাংশু সুপাকার কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়াও এই নির্বাচনে সহ সম্পাদক, সহ সভাপতি ও নির্বাহী সদস্য সহ আরো নানা পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হন।
নির্বাচনের শেষে এদিন দুর্গাপুরে একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন আইএনটিইউসির রাজ্য সভাপতি কামারুজ্জামান কামার। সাথে ছিল নবনির্বাচিত কমিতি। এছাড়াও উপস্থিত ছিলেন আইএনটিইউসির জেলা সভাপতি সুভাষ সাহা, রঘুনাথ পান্ডে, রজত দীক্ষিত, রানা সরকার সহ আরো অনেকে।
কামারুজ্জামান কামার মিঃ কামার ইউনিয়নের সদস্যদের ধন্যবাদ জানান এবং তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গৃহীত শ্রমিক-বিরোধী ও জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের প্রস্তুত রাখুন। তিনি দুর্গাপুর ও আসানসোলে বন্ধ থাকা সরকারি খাতের ইউনিটগুলি খোলার জন্য উভয় সরকারকেই বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান।




