+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   অমিতের বিশেষ কাব্যগ্রন্থ ‘ঋত’ মন ছুঁয়ে নিলো পাঠকদের

Ad Image
Ad Image

অমিতের বিশেষ কাব্যগ্রন্থ ‘ঋত’ মন ছুঁয়ে নিলো পাঠকদের

admin February 6, 2025

আমার কথা, বর্ধমান, ৬ ফেব্রুয়ারী:

কলকাতা বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত বইয়ের অন্যরকমভাবে উদ্বোধন হল বর্ধমানে। কবিতা আশ্রম প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে অমিত সাহার নতুন কাব্যগ্রন্থ ‘ঋত’। ‘স্বাধ্যায়’ নামের একটি বিশেষ শিশুদের স্কুলে বিশেষ শিক্ষিকা এবং বিশেষ ছাত্রছাত্রী মিলে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয় কাব্যগ্রন্থটির। কবির সন্তানের নামেই কাব্যগ্রন্থের নামকরণ। ঋতর অটিজম আছে, সে বিশেষ সন্তান। অটিজম আছে এমন মানুষদের জগৎ এবং তাদের জীবনের লড়াই, স্বপ্ন, পারা, না-পারা সবই কবিতায় স্থান পেয়েছে। স্বাধ্যায় স্কুলের প্রধান বিশেষ শিক্ষিকা পিয়ালী সামন্ত বলেন, “অমিত সাহা একজন বিশেষ সন্তানের বাবা হিসেবে তাঁর নিজস্ব অভিজ্ঞতার কথা লিখেছেন। এবিষয়ে তাঁর একটা উপন্যাসও আছে, ‘জোনাকির ছেলেমেয়ে’। এবার নতুন কাব্যগ্রন্থটিও অটিজমেরই জগৎ নিয়ে। সর্বসাধারণের কাছে অটিস্টিক মানুষদের চেনাতে সাহায্য করবে তাঁর এই সৃষ্টি”। সাহিত্যকে অবলম্বন করে সমাজকে অটিজম বিষয়ে সচেতন করতে চান লেখক। বিশেষ মানুষদের প্রতি যাতে সবার সমানুভূতি জন্মায় সেই উদ্দেশে নিয়ে তিনি লিখছেন। ঋত মানে সত্য, সেই সত্যসুন্দর জীবনের কথা প্রচার করে যাওয়াই লেখক অমিতের দায়।

Post Views: 534
Ad Image
আজকের খবর
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা
পশ্চিম বর্ধমান July 12, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN