+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কাঁকসায় ধৃত এক দুষ্কৃতি, নেপথ্যে আদিবাসীদের উপর হামলা নাকি অন্য কোনো অপরাধ? তদন্তে পুলিশ

Ad Image
Ad Image

কাঁকসায় ধৃত এক দুষ্কৃতি, নেপথ্যে আদিবাসীদের উপর হামলা নাকি অন্য কোনো অপরাধ? তদন্তে পুলিশ

admin July 8, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৮জুলাইঃ

কাঁকসা গোপালপুর পঞ্চায়েতে আদিবাসীরা ডেপুটেশন দিতে গেলে সেখানে পঞ্চায়েত কর্মীদের সাথে আদিবাসীদের সংঘর্ষ বাঁধে এবং রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়। আদিবাসীরা সোমবার রাতে থানায় পঞ্চায়েত কর্মীদের নামে অভিযোগ জানিয়ে রাত্রি সাড়ে বারোটার নাগাদ বাড়ি ফেরার পথে কাঁকসায় ২নম্বর জাতীয় সড়ক বিরুডিয়া এলাকায়  তাদের গাড়ি আটকে আদিবাসীদের মারধোর করে চার পাঁচজন জন দুষ্কৃতি বলে অভিযোগ। সেই সময় আদিবাসীদের মারধরের খবর শুনে  ঘটনাস্থলে ছুটে যায় কাঁকসা থানার পুলিশ। এরপর পুলিশের ভয়ে  পালিয়ে যায় দুষ্কৃতিরা। আদিবাসীদের অভিযোগ গোপালপুর পঞ্চায়েতের ঘটনায় সাথে এরা জড়িত। কাঁকসা থানার পুলিশ এক জন ব্যক্তিকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে যার নাম সরফরাজ খান। কাঁকসার পাঠান পাড়ার বাসিন্দা এই সরফরাজ। এরপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই ব্যক্তি এবং কয়েক জন সেই রাতে ওই ঘটনার সাথে জড়িত ছিল। তবে এরা আদিবাসীদের ওপর হামলার উদ্দেশ্যে না অন্য কোন উদ্দেশ্য নিয়ে হামলা চালিয়েছিল তারই তদন্তে কাঁকসা থানার পুলিশ। কারন অনেকদিন ধরে দুই নম্বর জাতীয় সড়কের ওই স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। বুধবার ওই ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়।

Post Views: 1,603
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN