+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   শক্তিগড়ে ল্যাংচার দোকানে ঢুকে পড়ল তেলের ট্যাংকার

Ad Image
Ad Image

শক্তিগড়ে ল্যাংচার দোকানে ঢুকে পড়ল তেলের ট্যাংকার

admin May 22, 2022

আমার কথা, পূর্ব বর্ধমান(শক্তিগড়), ২২মেঃ

রবিবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাস ট্যাঙ্কার ঢুকে পড়লো ল্যাংচার দোকানে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার আমড়া এলাকায়।
জানা গেছে রবিবার বিকালে দু নম্বর জাতীয় সড়ক ধরে কোলকাতা থেকে বর্ধমান আসার পথে একটি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাংচার দোকানে ঢুকে যায়।
দূর্ঘটনার সময় দোকানের বাইরে বসে ছিলেন দোকানের কর্মচারীরা। দ্রুত গতিতে ট্যাংকারটিকে দোকানের দিকে আসতে দেখে ছুটে পালায় দোকানের কর্মচারীরা।
নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি দোকানের শেডে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায় দোকানের সামনের শেড। কেউ আহত না হলেও দোকান মালিক পারভেজ ইসলাম জানিয়েছেন দুর্ঘটনার আঁচ পেয়েই সবাই ছুটে পালিয়েছে বলেই সবাই প্রাণে বেঁচে গেছে। তবে দোকানের মিষ্টি ও অন্যান্য জিনিস নষ্ট হওয়ার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হলো তাকে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও শক্তিগড় থানার পুলিশ।
ট্যাংকারটিকে আটক করেছে পুলিশ।

Post Views: 950
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN