+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   উখরায় শ্মশানের বিশ্রামঘর থেকে অজ্ঞাত পরিচয় অসুস্থ কিশোরী উদ্ধার

Ad Image
Ad Image

উখরায় শ্মশানের বিশ্রামঘর থেকে অজ্ঞাত পরিচয় অসুস্থ কিশোরী উদ্ধার

admin December 4, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(উখরা), ৪ডিসেম্বরঃ

শ্মশান সংলগ্ন বিশ্রামঘর থেকে পুলিশ উদ্ধার করল বছর সতেরোর এক কিশোরীকে। শুক্রবার সকালে ওই কিশোরী উদ্ধার হয় বাঁকোলা  থেকে নবগ্রাম যাওয়ার রাস্তার পাশে থাকা  শ্মশানের বিশ্রামঘর থেকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে পথচারীরা লক্ষ্য করেন শ্মশানের বিশ্রাম ঘরে কম্বল ঢাকা দিয়ে কেউ শুয়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখরা আউট পোস্টের পুলিশ। দেখা যায় এক কিশোরী চাদর ঢাকা দিয়ে শুয়ে রয়েছে। এরপর  কিশোরীকে উদ্ধার করে পুলিশ চিকিৎসার জন্য ভর্তি করে খান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। স্বাস্থ্য কেন্দ্রের এক আধিারিক জানান উদ্ধার হওয়া কিশোরি সম্ভবত মানসিক ভারসাম্যহীন । তাছাড়া অপুষ্টির ফলে শারীরিক ভাবে খুবই দুর্বল। কিশোরীর পরিচয় জানার চেষ্টা চলছে, পরিচয় পেলেই কিশোরীকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানান উখড়া ফাঁড়ির আইসি লক্ষীনারায়ন দে।

 

Post Views: 1,664
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN