+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কলা উৎসবে জেলাস্তরে প্রথম দুর্গাপুরের অনামিকা

Ad Image
Ad Image

কলা উৎসবে জেলাস্তরে প্রথম দুর্গাপুরের অনামিকা

admin October 7, 2024

আমার কথা, দুর্গাপুর, ৭ অক্টোবরঃ

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে সম্প্রতি রাজ্যভিত্তিক জেলাস্তরে হয়ে গেল কলা উৎসব আর এই উৎসবে যোগ দিয়ে প্রথম স্থান অধিকার করলেন দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অনামিকা ঘোষ। ৪ অক্টোবর পশ্চিম বর্ধমানের আসানসোলের ধাদকায় এই কলা অন্যান্য জেলার পাশাপাশি এই জেলাতেও পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ কর্তৃক কলা উৎসবের আয়োজন করা হয়েছিল। ১৫০ জন পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নেয় যার মধ্যে অনামিকাও ছিল। ত্রি ডায়মেনশন ভিস্যুয়াল আর্ট বিভাগে অংশ নেন অনামিকা আর প্রথম স্থান অধিকার করেন। জেলাস্তরে যে সকল প্রতিযোগী প্রথম স্থান অধিকার করেছে তাঁদের নিয়ে এরপর রজ্যস্তরে প্রতিযোগিতার আয়োজন করা হবে।

অনামিকার পরিবারে রয়েছেন তাঁর বাবা, মা ও এক বোন। বাবা পেশায় মেকানিক ও মা গৃহকর্ত্রী। ছোট থেকেই আঁকার প্রতি ঝোঁক ছিল অনামিকার। যত বড় হতে থাকে ততই আঁকার প্রতি ভালবাসা বাড়তে থাকে তাঁর। প্রথমে নিজে নিজেই আঁকতে থাকেন তিনি। এরপর এক শিক্ষকের কাছে প্রশিক্ষণ নিতে শুরু করেন। নানা প্রতিযোগিতায় অংশ নিতেন ও পুরষ্কার ভরতেন নিজের ঝুলিতে। বাড়িতে একদিকে যেমন বাবা মায়ের অনুপ্রেরণা তেমনই স্কুলের প্রধান শিক্ষিকা দেবযানী বসুর উৎসাহ তাঁকে এগিয়ে যেতে আরো সাহায্য করে।

অনামিকা জানান, আঁকা আমার নেশা। আমি এটি ভালবাসি। আগামীদিনে পড়াশুনার পাশাপাশি অঙ্কন নিয়ে আমি কিছু করতে চাই।

Post Views: 3,680
Ad Image
আজকের খবর
বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজে ‘আজাদি ফ্রম ওয়েস্ট’ কর্মসূচি
পূর্ব বর্ধমান September 4, 2026
রোবটিক সার্জারিতে নতুন দিগন্ত, দুর্গাপুরে উন্নত চিকিৎসার বার্তা
পশ্চিম বর্ধমান September 4, 2026
ছেলের পর বাবা গ্রেপ্তার, কোটি টাকার ব্রাউন সুগার চক্রে বড় সাফল্য গোয়েন্দা বিভাগের
পশ্চিম বর্ধমান September 4, 2026
বিদ্যুৎপৃষ্ট হয়ে টোটো চালকের মৃত্যু
পশ্চিম বর্ধমান September 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN