+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মাধ্যমিকে তৃতীয় ও ষষ্ঠ স্থানাধিকারী আসানসোলের অনন্যা ও সৈকত

Ad Image
Ad Image

মাধ্যমিকে তৃতীয় ও ষষ্ঠ স্থানাধিকারী আসানসোলের অনন্যা ও সৈকত

admin June 3, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৩জুনঃ

মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হল। এবারেও শহরকে টেক্কা দিয়ে এগিয়ে রইল জেলার স্কুলগুলি।  এই বছরে মাধ্যমিকে পাশের হার ৮৬.৬ শতাংশ। প্রথম স্থান দখল করে নিয়েছে পূর্ব বর্ধমান, দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। এদিকে তৃতীয় স্থান অধিকার করেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের উমারানী গার্লস হাই স্কুলের ছাত্রী অনন্যা দাশগুপ্ত। অনন্যা মেয়েদের মধ্যে আবার প্রথম স্থানাধিকারী। রানীগঞ্জের গীর্জাপাড়া কে ডি সরণীর বাসিন্দা অনন্যার প্রাপ্ত নাম্বার ৬৯১, যার মধ্যে বাংলায় পেয়েছে ৯৯, ইংলিশে ৯৬, অংকে ১০০তে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৮, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৮ আর ভূগোলে ১০০। অনন্যা মাত্র দুজন গৃহসিক্ষকের কাছে পড়াশুনা করতো। বাকি বাবা ও মায়ের কাছেই সে নিজের পড়াশুনায় সাহায্য পেয়ছে বলে জানিয়েছে। সাথে স্কুলের শিক্ষকদের সহয়তা তো ছিলই। ভবিষ্যতে অনন্যা ইঞ্জিনিয়ার হতে চায়। অনন্যার বাবাও একজন শিক্ষক আর মা গৃহবধূ।

অন্যদিকে আসানসোল থেকে ষষ্ঠ স্থান অধিকার করেছে সৈকত কুমার গাঙ্গুলী। আসানসোল রামকৃষ্ণ মিশনের ছাত্র সৈকতের প্রাপ্ত নাম্বার ৬৮৮। আসানসোলের সুগম পার্কের বাসিন্দা সারাদি্নে ৭ঘন্টা পড়াশুনা করতো। যদিও ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে সাধারন মানুষের সেবা করাই এখন সৈকতের বড় স্বপ্ন। আর তার এই স্বপ্ন পূরণের সব থেকে বড় সঙ্গী তথা সহায়ক সৈকতের বাবা যিনি পেশায় রেলের ইঞ্জিনিয়ার।

Post Views: 1,820
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN