+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পানীয় জল, রাস্তা সংস্কার ও কর্মসংস্থানের দাবি, বিধায়কের দ্বারস্থ অন্ডাল গ্রামের বাসিন্দারা

Ad Image
Ad Image

পানীয় জল, রাস্তা সংস্কার ও কর্মসংস্থানের দাবি, বিধায়কের দ্বারস্থ অন্ডাল গ্রামের বাসিন্দারা

admin August 29, 2026

আমার কথা, ২৯ আগস্ট

সার্থক কুমার দে, অন্ডাল:

পানীয় জলের সমস্যা, বেহাল রাস্তা সংস্কার এবং স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষের দ্বারস্থ হলেন অন্ডাল গ্রামের বাসিন্দারা। শনিবার একাধিক দাবি-দাওয়া নিয়ে বিধায়কের বাড়িতে গিয়ে নিজেদের সমস্যার কথা জানান তাঁরা।

গ্রামবাসীদের অভিযোগ, অন্ডাল এলাকায় দীর্ঘদিন ধরে ডিভিসি (DVC) থাকলেও স্থানীয় বহু মানুষ এখনও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। বিশেষ করে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের সমস্যা মেটানো এবং দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা রাস্তাগুলি দ্রুত সংস্কারের দাবিও জানান বাসিন্দারা।
গ্রামবাসীদের একাংশের দাবি, বিধায়ক তাঁদের সমস্ত অভিযোগ মন দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে বিধায়ক পার্থ ঘোষ বলেন, “বিধায়ক হিসেবে এলাকার মানুষের সুবিধার কথা মাথায় রেখে আমার যা যা করার, আমি তা করব।” ডিভিসিতে স্থানীয়দের কর্মসংস্থান না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এই অভিযোগ যে সত্যি, তা অস্বীকার করার উপায় নেই। ডিভিসিতে স্থানীয়দের পরিবর্তে জামাই-ভাগ্নেদের বেশি কাজ দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এমনকী কাজ না করেও অনেকে বেতন তুলছেন।” বিষয়টি নিয়ে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

এদিন বিধায়ক জানান, সাধারণ মানুষের জন্য তাঁর দরজা সবসময় খোলা। উখড়া, অন্ডাল, খান্দরা ও দক্ষিণখণ্ড এলাকার বাসিন্দাদের বিভিন্ন সমস্যা দ্রুত তাঁর কাছে পৌঁছে দেওয়ার জন্য অন্ডাল সংলগ্ন এলাকায় একটি ‘বিধায়ক সেবা কেন্দ্র’ চালু করা হয়েছে। স্থানীয়রা তাঁদের সমস্যা ও অভাব-অভিযোগ নিয়ে ওই কেন্দ্রে যোগাযোগ করতে পারবেন বলেও জানান তিনি।

Post Views: 68
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN