+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ গেল আবারও এক বাংলার ভূমিপুত্রের

Ad Image
Ad Image

কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ গেল আবারও এক বাংলার ভূমিপুত্রের

admin June 27, 2020

আমার কথা, পশ্চিম মেদিনীপুর, ২৭জুনঃ

সন্ত্রাসবাদ হামলায় একের পর এক শহীদ হচ্ছেন বাংলার বীর সন্তানেরা। লাদাখে চিনা হামলায় বাংলার দুই জওয়ানের পর গতকাল অর্থাৎ শুক্রবার কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবাদীদের হামলায় শহীদ হলেন বাংলারই আর এক ভূমিপুত্র তথা পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাসিন্দা সি আর পি এফ জওয়ান শ্যামল দে।

জানা গিয়েছে শুক্রবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগের বিজেহহেরায় প্রতিদিনকার মতো টহল দিচ্ছিলেন সি আর পি এফ জওয়ানরা। সেই সময় আচমকাই বাইকে করে ওই জওয়ানদের উপর অতর্কিতে হামলা চালায় কয়েকজন সন্ত্রাবয়াদী। পাল্টা আক্রম্ন করেন জওয়ানরা। তাতে পিছু হটে পালানোর চেষ্টা করে ওই জঙ্গীরা। কিন্তু পালানোর সময় জঙ্গিদের ছোঁড়া গুলিত লেগে যায় শ্যমাওলের গায়ে। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। শ্যামলের মৃত্যুর খবর পৌঁছয় তার গ্রামের বাড়িতে। একমাত্র ছেলেকে হারিয়ে শকে পাথর হয়ে পড়েন শ্যামলের মা। অসুস্থও হয়ে পড়েন তিনি। একই অবস্থা তার বাবারও। বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। জানা গেছে, তাদের সংসারে একমাত্র উপার্জনকারী ছিলেন শ্যামল।

বাবা বাদল দে জানান যে, গত ডিসেমবরে শেষবারের মতো বাড়ি এসেছিলেন শ্যামল। বাড়ি তৈরীর কাজ চলছিল সেই সময়। কথা ছিল বাড়ির কাজ সম্পূর্ণ হলে বিয়ের জন্য মেয়ে দেখা হবে। কিন্তু সব কিছু শেষ হয়ে গেল।

২০১৫ সালে সি আর পি এফে যোগ দেন শ্যামল দে।জঙ্গি হামলায় মাত্র পাঁচ বছরের মধ্যে সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল দে পরিবারের।

এদিকে শ্যামলের মৃত্যুর খবর পেয়ে এদিন বিকেলেই শ্যামলের বাড়ি যান রাজ্যসভার তৃণমূল সাংসদ মানস ভুঁইঞা ও তাঁর স্ত্রী বিধায়ক গীতা ভুঁইঞা। মানসবাবু বলেন শ্যামলের জন্য আমরা গর্ব অনুভব করি। কিন্তু আমরা কেন্দ্র সরকারকে এও জিজ্ঞেস করছি যে আর কত মায়ের কোল খালি হবে?

পাশাপাশি এদিন অতিরিক্ত পুলিশ সুপার(খড়গপুর) কাজি সামসুদ্দিন আহমেদ জানান যে, সেনাবাহিনীর তরফে জানা গিয়েছে শনিবার অর্থাৎ আজ জওয়ানের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।রাষ্টড়ীয় মর্যাদায় ওই বীর সেনানির শেষকৃত্য সম্পন্ন হবে, তারই প্রস্তুতি চলছে।

Post Views: 1,936
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN