+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ফের বিতর্ক দুর্গাপুর মহকুমা হাসপাতাল নিয়ে, ড্রেনে পড়ে মৃত্যু চিকিৎসাধীন যুবকের

Ad Image
Ad Image

ফের বিতর্ক দুর্গাপুর মহকুমা হাসপাতাল নিয়ে, ড্রেনে পড়ে মৃত্যু চিকিৎসাধীন যুবকের

admin July 16, 2020

আমার কথা, পশ্চিম বর্দ্ধমান, ১৬জুলাইঃ

ফের সংবাদের শিরোনামে দুর্গাপুর মহকুমা হাসপাতাল। দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে হাসপাতাল সুপারের বদলির ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতে ফের হাসপাতাল কর্তৃপক্ষের কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠল, আর এবারের অভিযোগ গাফিলতির মাশুল গুনতে হল এক রোগীর প্রাণ দিয়ে। হাসপাতালে ভর্তি এক রোগীর মৃত্যু হল হাসপাতালের বাইরে একটি ড্রেনে পরে। আর এই রোগীর মৃত্যুতে হাসপাতালের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

দুর্গাপুরের গণতন্ত্র কলোনির বাসিন্দা বছর তেত্রিশের  যুবক সৌমেন রায় গত ১৪ জুলাই ওই হাসপাতালে ভর্তি হন। যুবকের বাবা সন্তোষ দাস জানান তাঁর ছেলে নেশা করত। নেশার কারনে অসুস্থ হয়ে পরায় তাঁকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কিন্তু আজ সকালে সুভাষপল্লী এলাকায় একটি ড্রেন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ওই যুবকের শরীরে স্যালাইনের চ্যানেল করা ছিল যা নিয়ে তৈরী হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে শরীরে স্যালাইনের চ্যানেল নিয়ে একজন রোগী হাসপাতালে সকলের নজর এড়িয়ে কি করে বেরিয়ে যায়?

ওই যুবকের মা সুচিত্রা দাস জানান গতকাল যখন তিনি তাঁর ছেলেকে হাসপাতালে দেখতে গেছিলেন তখন তাঁর ছেলে অনেকটাই সুস্থ হয়ে গেছিল। এরপর খবর পেয়ে আজ সকালে এলাকাবাসীদের সহযোগিতায় তাঁর ছেলের মৃতদেহ ড্রেনের থেকে উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারনেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে বলে দাবি করেন সুচিত্রাদেবী।

প্রসঙ্গতঃ দিন দুয়েক আগে  প্রসূতি বিভাগের এক মহিলা করোনা আক্রান্ত হয়েছিলেন।  দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও তাকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়নি। তথ্য গোপন ও কোভিড প্রটোকল না মানার অভিযোগে সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা। এরপর গতকাল সুপার দেবব্রত দাসের বদলি হয়ে যায়। ফের আবার হাসপাতাল থেকে বেরিয়ে এক রোগীর মৃত্যু ঘটলো। একটি সরকারী হাসপাতালে পর পর এরকম দুটি দায়িত্বজ্ঞানহীনতার ঘটনায় বেশ নিন্দার ঝড় বয়ে যায় শিল্পাঞ্চল দুর্গাপুরে।

Post Views: 2,063
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN