+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সরকারী নিষেধাজ্ঞা উঠতেই দুর্গাপুরে মদের দোকানের সামনে লম্বা লাইন

Ad Image
Ad Image

সরকারী নিষেধাজ্ঞা উঠতেই দুর্গাপুরে মদের দোকানের সামনে লম্বা লাইন

admin May 4, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪মেঃ

দীর্ঘ লকডাউনে অত্যাবশ্যকীয় দ্রব্যের বাইরে সমস্ত রকমের জিনিসপত্রের কেনা বেচা বন্ধ ছিল যার মধ্যে ছিল মদ বিক্রিও। অবশেষে ত্ররীয় দফার লকডাউন পর্বে আজ থেকে সরকারী নির্দেশে সারা রাজ্যে খুলে দেওয়া হল মদ বিক্রির দোকান গুলো। আর সরকারের এই নির্দেশের পরেই সর্বত্র দেখা গেল মদের দোকানের সামনে লম্বা লাইন। ব্যাতিক্রম নয় শিল্পাঞ্চল দুর্গাপুর। পুলিশী নজরদারিতে এই শহরের বিভিন্ন জায়গায় মদের দোকানের সামনে দেখা গেল গ্রাহকদের লাইন। তবে অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রেখেই এই লাইনে মদ সংগ্রহের জন্য গ্রাহকদের লাইন দিতে দেখা গেল।

যেদিন থেকে রাজ্য সহ সারা দেশে লকডাউন শুরু হয় তবে থেকেই মদ বিক্রির উপর সরকারী নিষেধাজ্ঞা ছিল আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী লুকিয়ে চরা দামে মদ বিক্রি করছিল বলে অভিযোগ, আর সেই খবরও পৌঁছয় সরকারের কানে। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে রাজ্যে শর্তসাপেক্ষে খুলে দেওয়া হল মদের দোকানগুলি।

এদিকে দোকান খোলার খবর চাউড় হতেই দোকান খোলার আগেই দুর্গাপুরের সিটি সেন্টার, মুচিপাড়া, লিংক পার্ক, ফুলঝোড় সহ শহরের বিভিন্ন জায়গায় সরকারী অনুমোদনপ্রাপ্ত দেশি ও বিলাতী মদের দোকানের সামনে গ্রাহকদের লম্বা লাইন পড়ে যেতে দেখা যায়। এর ফলে প্রশাসনের মাথা থেকে একটি চিন্তার বোঝা কমল বলে মনে করছেন শহরের একাংশ বাসিন্দা।

Post Views: 3,046
Ad Image
আজকের খবর
২০২৬ নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স কর্মসূচি
পশ্চিম বর্ধমান February 9, 2026
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN