+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এবার করোনায় আক্রান্ত খোদ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার?

Ad Image
Ad Image

এবার করোনায় আক্রান্ত খোদ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার?

admin July 24, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ২৪জুলাইঃ

এবার পশ্চিম বর্ধমান জেলায় ক্রমশ করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন পুলিশকর্মীরা। কোনো এলাকায় করোনা আক্রান্তের খবর মিললেই ছুটতে হচ্ছে পুলিসকে। সেই রোগীকে সঠিকভাবে হাসপাতালে পাঠানো হল কিনা, রোগীর বসবাসের জায়গা ঠিকমতো জীবানুমুক্ত করা হল কিনা, পরিযায়ী শ্রমিকরা ঠিক মতো নিজেদের জায়গায় ফিরতে পারল কিনা, রোগীর সংস্পর্শে আসা অন্যান্যদের সোয়াব পরীক্ষায় পাঠানো, এ সমস্তটাই দেখভালের দায়িত্ব পালন করতে হচ্ছে পুলিশকে। ফলে এই কাজকর্মগুলি করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন পুলিশকর্মীরা। শুধু তাই নয় আক্রান্ত হয়ে পুলিশকর্মীর মৃত্যু হয়েছে এরকম ঘটনাও ঘটছে।

ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রানীগঞ্জ থানায় এক সাথে ১৪ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। দুর্গাপুর পুলিশের অন্তর্গত তিনটি থানায় ৩ জন পুলিশ আধিকারিকও করোনায় আক্রনাত হয়ে মলানদিঘির করোনা হাসপাতালে চিকিৎসাধীন। তার ফলে পুলিশমহলে তো বটেই সাধারন মানুষের মধ্যেও আতঙ্কের বাতাবরন তৈরী হয়েছে। এবার আরো একধাপ এগিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের খোদ পুলিশ প্রধান(কমিশনার) সুকেশ জৈন করোনা ভাইরাসের শিকার এরকমই এক আশঙ্কা ছড়িয়েছে পুরো শিল্পাঞ্চল জুড়ে। যদিও এ বিষয়ে প্রশাসনের তরফে কোনো স্বীকারোক্তি মেলেনি।

এ বিষয়ে জেলাশাসক পূর্ণেন্দু মাজির কাছে জানতে চাইলে তিনি বলে “এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারন আমার হাতে ওনার সোয়াব পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছয়নি।”

তবে সুত্রের খবর, পুলিশ কমিশনার সুকেশ জৈন অসুস্থ আছেন। বাড়িতে রয়েছেন আর তাঁর চিকিৎসা চলছে। স্বভাবতই এ বিষয়টি ঘিরে এক আতংকের পরিবেশ তৈরী হয়েছে পুলিশমহলে।

Post Views: 3,945
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN