+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রাতের অন্ধকারে দুর্গাপুরে চালু ট্রান্সফরমার চুরির চেষ্টা, জল বিদ্যুৎ বিহীন টাউনশিপে সমস্যায় আবাসিকরা

Ad Image
Ad Image

রাতের অন্ধকারে দুর্গাপুরে চালু ট্রান্সফরমার চুরির চেষ্টা, জল বিদ্যুৎ বিহীন টাউনশিপে সমস্যায় আবাসিকরা

admin July 28, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮জুলাইঃ

বন্ধ কারখানা থেকে যন্ত্রাংশ চুরির ঘটনা শিল্পাঞ্চল দুর্গাপুরে প্রায়সই শোনা যায়, রেলের ওয়াগন ভেঙ্গে মাল চুরির ঘটনাও ঘটে কদাচিৎ। কিন্তু একটি চালু আস্ত ট্রান্সফরমার চুরির চেষ্টা বোধহয় সিল্পাঞ্চল দুর্গাপুরে সেভাবে কেউ শুনেছে কিনা বলা মুস্কিল। নিউটাউনশিপ থানার অন্তর্গত বিওজিএল টাউনশিপের বাসিন্দারা এরকমই একটি ঘটনার সাক্ষী হয়ে রইলেন গতকাল অর্থাৎ সোমবার রাতে।

ওই এলাকার বাসিন্দা সুকান্ত দাস জানান, গতকাল রাত আনুমানিক ১২টার পর হঠাৎ বিদ্যুৎ স্নগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর দেওয়া হয় ডিপিএলে। ডিপিএল কর্মীরা এসে বিদ্যুত সংযোগ করে চলে যায়। এরপর প্রায় রাত দেড়টা নাগাদ ট্রান্সফরমার ফাটার আওয়াজ শুনতে পান ওই টাউনশিপের বাসিন্দারা। তখন তাঁরা ফের ডিপিএলে খবর দিলে ডিপিএল কর্মীরা আসেন। তাদের সাথে এলাকার বাসিন্দারা যখন ট্রান্সফরমারটির কাছে যান তখন তাঁরা লক্ষ্য করেন ট্রান্সফরমারটিকে ব্লাস্ট করানো হয়েছে। গেটের তালা ভাঙ্গা হয়েছে। চুরির যন্ত্রপাতি সহ একটি ব্যাগ পড়েছিল ঘটনাস্থলে, যা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রান্সফরমারটিকে চুরির উদ্দেশ্যে ব্লাস্ট করানো হয়েছে। এরপর খবর দেওয়া হয় থানায়। নিউটাউনশপ থানার পুলিশ গিয়ে সমস্ত বিষয়টি খতিয়ে দেখে আশ্বাস দেয় যে আজ থেকে এলাকায় পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হবে।

জানা গেছে, এই বিওজিএল টাউনশিপে প্রায় তিনশটি পরিবারের বসবাস, যাদের মধ্যে অধিকাংশই বয়স্ক মানুষ। ট্রান্সফরমারটি ব্লাস্ট করায় ওই টাউনশিপে বিদ্যুৎ সহ জল সরবরাহ বন্ধ রয়েছে, আর যেহেতু বেশীরভাগ বয়স্ক মানুষের বাস তাই তাদের জল টেনে দেওয়ার মতো কেউ নেই। ফলে এই ঘটনায় বিশাল সমস্যার মধ্যে পড়তে হয়েছে তাদের।

Post Views: 2,393
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN