+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   প্রেমিকের সাথে ফন্দি করে মামীর গয়না চুরি, গ্রেফতার ভাগ্নী ও দুষ্কর্মের সঙ্গী

Ad Image
Ad Image

প্রেমিকের সাথে ফন্দি করে মামীর গয়না চুরি, গ্রেফতার ভাগ্নী ও দুষ্কর্মের সঙ্গী

admin July 14, 2025

আমার কথা, কাঁকসা, ১৪ জুলাইঃ

মামার বাড়ি বেড়াতে এসে মামীর আলমারির লকার থেকে সোনার গয়না চুরি করার অভিযোগে গ্রেফতার হল ভাগ্নি ও তার এক সঙ্গী।
ধৃত দুইজনকে সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। ধৃত দুইজন হল সুদীপা দত্ত এবং সন্দীপ দত্ত। সুদীপা দত্তের বাড়ি বুদবুদে এবং সন্দীপের বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরে। গত ১২ তারিখে চুরির ঘটনার অভিযোগ কাঁকসা থানায় জানানো হলে পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রথমে সুদীপাকে গ্রেফতার করে। তাকে জেরা করে পুলিশ জানতে পারে প্রায় ৫০ গ্রাম সোনার গহনা চুরি করে সে তার সঙ্গী সন্দীপ দত্তকে দিয়েছিল বিক্রি করার উদ্দেশ্যে। সুদীপার সঙ্গে সন্দীপের দীর্ঘদিন ধরে প্রণয়ের সম্পর্ক রয়েছে। জানা গেছে কাঁকসার সরকার পাড়ায় সুদিপার মামার বাড়ি। সেই মামার বাড়িতে মাঝে মধ্যেই সে বেড়াতে আসতো।
গত প্রায় দুমাস আগে সে কয়েকবার মামার বাড়ি বেড়াতে এসেছিল। সেই ফাঁকে সে এই চুরির ঘটনা ঘটায় বলে অনুমান তার মামীর। ধৃতের মামি তনুশ্রী সরকার কাঁকসা থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। ধৃত দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়ার পর চুরি হওয়া সোনার গয়না উদ্ধার করার চেষ্টা চালাবে বলে জানিয়েছে কাঁকসা থানার পুলিশ।

Post Views: 946
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN