+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মহিলা নেত্রীকে অশ্লীল কথাবার্তা, দল থেকে বহিষ্কার বংশগোপাল

Ad Image
Ad Image

মহিলা নেত্রীকে অশ্লীল কথাবার্তা, দল থেকে বহিষ্কার বংশগোপাল

admin April 27, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৭ এপ্রিলঃ

দলের এক নেত্রীর সাথে অশ্লীল কথাবার্তা বলার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হল সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ বংশোগোপাল চৌধুরীর বিরুদ্ধে করা পদক্ষেপ নিলো দল। তাঁকে দল থেকে বহিষ্কার করা হল।

জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলর অভিযোগকারী ওই মহিলা জানান, তিনি দলের যে সমস্ত কাজকর্ম করেন তা সমস্তই তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে পোস্ট করেন। সেই সব পোস্টে বংশগোপাল চৌধুরী তাতে উৎসাহ দিতেন। কিন্তু একদিন মাঝরাতে বংশগোপালবাবু নিয়ন্ত্রণ হারিয়ে অশ্লীল মেসেজ করতে শুরু করেন বলে ওই নেত্রী অভিযোগ করেন। গত বছর নভেম্বর মাসে তিনি বিষয়টি সিপিএম এর রাজ্য সম্পাদককে জানান। কিন্তু তাতে ফল হয়নি। গত ফেব্রুয়ারী মাসে রাজ্য সম্মেলনের সময় রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ অন্যান্যদের নেতৃত্বের সাথে বংশগোপালকে দেখা যায়। এরপরেই ক্ষুব্ধ নেত্রী সেই সমস্ত অশ্লীল চ্যাটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। বিষয়টি নিয়ে রাজ্য সম্পাদক তদন্ত করার আশ্বাস দেন। তবে শুধু তাই নয়, অভিযোগকারী ওই মহিলার পোস্টকে রিপোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সরব হন অপর্ণা কুমার নামে অপর এক মহিলা। সরাসরি প্রাক্তন সাংসদকে তিনি চরিত্রহীন বলেও তোপ দাগেন। কেন এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বলেও প্রশ্ন তোলেন তিনি। সেখানেও একাধিক সিপিএম মহিলা কর্মী ক্ষোভ উগরে দেন। এরপরেই চাপে পরে দল পদক্ষেপ নেয়, দল থেকে বহিষ্কার করা হয় বংশগোপালকে। শনিবার রাতে এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনা হয়েছে আলিমুদ্দিনের তরফে।

Post Views: 902
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN