চিকিৎসকের স্ত্রীর গাড়ির ধাক্কায় জখম বাইক আরোহী
admin
February 18, 2025
আমার কথা, দুর্গাপুর, ১৮ ফেব্রুয়ারীঃ
এক চিকিৎসকের গাড়ির ধাক্কায় জখম হলেন এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিজোনের ইস্পাত পল্লী এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওই এলাকা দিয়ে একটি চারচাকার গাড়ি যাছিল। গাড়িটি একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের, যদিও সেটি চালাছিলেন চিকিৎসকের স্ত্রী। গাড়ির নিয়ুন্ত্রণ রাখতে না পারায় রং সাইডে দাঁড়িয়ে থাকা একটি বাইকে গিয়ে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান বাইক আরোহী। পায়ে চোট পেয়েছেন ওই বাইক আরোহী বলে জানা গিয়েছে। গাড়িটিকে আটক করেছে বিজোন ফাঁড়ির পুলিশ।




