+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম মেদিনীপুর   >>   পানাগড় রেলপাড়ে বাইক-স্কুটির মুখোমুখি ধাক্কা, জখম ৩, আশঙ্কাজনক ২

Ad Image
Ad Image

পানাগড় রেলপাড়ে বাইক-স্কুটির মুখোমুখি ধাক্কা, জখম ৩, আশঙ্কাজনক ২

admin September 16, 2025

আমার কথা, সনাতন গড়াই, পানাগড়, ১৬ সেপ্টেম্বর:

মঙ্গলবার দুপুরে পানাগড় রেলপাড়ের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা রক্তাক্ত করে দিল এলাকা। দ্রুতগামী একটি বাইক ও স্কুটি মুখোমুখি ধাক্কা মারতেই মুহূর্তের মধ্যেই ছিটকে পড়েন আরোহীরা। ঘটনায় তিনজন গুরুতর জখম হন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতরা সকলেই কাঁকসার সিংপাড়া এলাকার বাসিন্দা এবং প্রত্যেকেই বাইক আরোহী। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তায় অন্ধকার এবং অতিরিক্ত গতির কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। অবস্থান আশঙ্কাজনক দুই যুবকের চিকিৎসা চলছে, পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসতেই এলাকায় নেমেছে চিন্তার ছায়া।

Post Views: 524
Ad Image
আজকের খবর
সিটি সেন্টার প্রভাতী প্রাণায়াম ক্লাবে রাখী বন্ধন উৎসব
পশ্চিম বর্ধমান August 28, 2026
ছাত্র নেতার স্মরণে রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান August 27, 2026
সোনপুর বাজারিতে ১৩,০৫২ কোটি টাকায় সিন্থেটিক ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট
পশ্চিম বর্ধমান August 26, 2026
দুর্গাপুরের প্রাচীন যোগা সংস্থার ৫২ বছরে পদার্পন
পশ্চিম বর্ধমান August 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN