+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে খেলার মাঠ দখলের চেষ্টায় ভাঙ্গচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সংঘর্ষ, গ্রেফতার ৪

Ad Image
Ad Image

দুর্গাপুরে খেলার মাঠ দখলের চেষ্টায় ভাঙ্গচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সংঘর্ষ, গ্রেফতার ৪

admin December 26, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬ডিসেম্বরঃ

এলাকার খেলার মাঠ দখল করে পার্টি অফিস বানানোর চেষ্টা করছে বিজেপি আর তা নিয়ে লাগাতার এলাকায় অশান্তি লেগে রয়েছে বলে অভিযোগ উঠছে। দুর্গাপুরের ১৫নং ওয়ার্ডের অন্তর্গত ধুনরা প্লটে তিনটে বাড়ি সহ একটি টোটোতে ভাঙচুরের অভিযোগ উঠছে বিজেপির স্থানীয় নেতা কর্মীদের একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় সোচ্চার হয়েছে শাসকদল।

পুরমাতা অসীমা চক্রবর্তী জানান, প্রবীর গড়াই নামে এলাকায় যিনি বিজেপি নেতা বলে পরিচিত, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে তাঁর নেতৃত্বে বহিরাগতদের নিয়ে এসে ওই এলাকায় ঢুকে ভাঙ্গচুর চালায়। খেলার মাঠ দখল করে বিজেপির পার্টি অফিস বানানোর চেষ্টা করছে। তা নিয়ে এলাকার বাসিন্দারা প্রতিবাদ জানাচ্ছে বলেই গতকাল এ নিয়ে প্রবীর গড়াই ও তাঁর দলবল হামলা চালান। ভাঙ্গচুর চালায় কয়েকটি বাড়িতে, খেলার মাঠ সংলগ্ন একটি ক্লাব সহ একটি টোটোতে। মারধর করে এলাকার এক ব্যাক্তিকে। বাধা দিতে গেলে ওই এলাকার বাসিন্দাদের সাথে অভিযুক্তদের মধ্যে হাতাহাতি লেগে যায়। দশ জন ক্লাব সদস্য সহ এক এলাকাবাসী আহত হন। নিজেদের পেশি শক্তি জাহির করছে বিজেপি, এহেতুক অশান্তির সৃষ্টি করছে এলাকায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ বাহিন?ঈ, নামানো হয় কমব্যাট ফোর্স। পরিস্থিতি চরমে ওঠায় এলাকায় সকাল থেকে পুলিশ পিকেট বসানো হয়। অপরিদুজে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত পলাতক।

বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই বলেন দুটি ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছ, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তবে গ্রেফতার কারা হয়েছে তা খোঁজ নিয়ে জানতে হবে।

Post Views: 1,130
Ad Image
আজকের খবর
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
শেখ ইসমাইলের দাপটে বিপন্ন নিকাশি নালা, প্রশাসনের দ্বারস্থ কলেজ কর্তৃপক্ষ
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN