+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বামুনাড়ায় বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরীর কুশপুতুল পুড়িয়ে ‘গো-ব্যাক’ স্লোগান

Ad Image
Ad Image

বামুনাড়ায় বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরীর কুশপুতুল পুড়িয়ে ‘গো-ব্যাক’ স্লোগান

admin March 25, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫মার্চঃ

দুর্গাপুর পূর্বে বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীর মিছিলকে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। এই ঘটনাকে ঘিরে বামুনারা গ্রামে ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে মলানদিঘি ফাঁড়ির পুলিশ। এদিন বিকেলে বামুনারা গ্রামে বিজেপি প্রার্থীর একটি মিছিল অনুষ্ঠিত হয়। একদিকে যখন গ্রামে মিছিল হচ্ছে তখন গ্রামের অন্য প্রান্তে বিজেপি প্রার্থীর কুশপুত্তলিকা দাহ করে ও কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা । বিজেপির মিছিলটি তৃনমূল কার্যালয়ের সামনে আসা মাত্রই কার্যালয় থেকে তৃণমূল কর্মীরা বেরিয়ে এসে গো ব্যাক স্লোগান দিতে থাকে।উল্টোদিকে প্রার্থী সমেত বিজেপি কর্মীরা পাল্টা স্লোগান দিতে থাকে। এ ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় এলাকায়। ঘটনাস্থলে পুলিশ মজুত থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।

পাশাপাশি এদিন বিজেপির মনোনীত প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কুশপুতুল দাহ করলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী কিছুদিন আগে এলাকায় তৃণমূলের হয়ে একটি কর্মসূচিতে যোগদান করতে বামুনারায় এসেছিলেন। আবার তিনি এলাকায় আসছেন অন্য দলের হয়ে ফলে এই ধরনের মানুষ কি ভাবে উন্নয়ন করবে যার নিজের কোনো ঠিক নেই। এই ধরণের মানুষকে তারা কখনই এলাকায় ঢুকতে দেবোন না। বৃহস্পতিবার এলাকার মানুষ কালো পতাকা হাতে গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ দেখান। পাশাপাশি এদিন কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কুশপুতুল দাহ করেন স্থানীয় বাসিন্দারা।

প্রসঙ্গতঃ মাস খানেক আগে তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখান দীপ্তাংশু চৌধুরী। এদিন তাকে মীরজাফর আখ্যা দিয়ে গো ব্যাক শ্লোগান দেয় তৃণমূল কর্মীরা।

Post Views: 1,228
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN