+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিজেপির মাল্যদান, পাল্টা দুধে শুদ্ধিকরণ কংগ্রেসের নেহেরু বিতর্কে ফের তপ্ত দুর্গাপুর

Ad Image
Ad Image

বিজেপির মাল্যদান, পাল্টা দুধে শুদ্ধিকরণ কংগ্রেসের নেহেরু বিতর্কে ফের তপ্ত দুর্গাপুর

admin August 31, 2026

আমার কথা, ৩১ আগস্ট

সনাতন গরাই, দুর্গাপুর:

জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরুর পূর্ণাঙ্গ মূর্তি! সেই মূর্তি ঘিরে বিতর্কের আঁচ ছড়িয়েছিল দুর্গাপুর থেকে রাজ্য রাজনীতিতেও। এবার দুর্গাপুরের হর্ষবর্ধন স্কুল চত্বরেই পুনরায় প্রতিস্থাপন করা হল নেহেরুর মূর্তি। আর মূর্তি ফিরতেই শুরু হল রাজনৈতিক টানাপোড়েন। প্রথমে বিজেপির মাল্যদান। তার পরেই দুধ দিয়ে মূর্তি শুদ্ধিকরণ করে পাল্টা জবাব কংগ্রেসের। সোমবার দুর্গাপুরের হর্ষবর্ধন স্কুলের পাশে মেডিটেশন সেন্টারে নেহেরুর পূর্ণাঙ্গ মূর্তি পুনঃস্থাপন করা হয়। এরপর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিজেপির পশ্চিম বর্ধমান জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্কুল চত্বরে পৌঁছে মূর্তিতে মাল্যদান করেন স্পষ্ট করেন বিজেপি নেতারা। অভিযোগ ওঠেছিল, রাখি পূর্ণিমার দিন দুর্গাপুরের হর্ষবর্ধন রোডের ওই মেডিটেশন সেন্টার থেকে পণ্ডিত জহরলাল নেহেরুর মূর্তি সরিয়ে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই পশ্চিম বর্ধমান জেলা থেকে রাজ্য রাজনীতিতেও শুরু হয় তীব্র চাপানউতোর। অভিযোগের আঙুল ওঠে বিজেপির দিকে। যদিও সেই অভিযোগ সরাসরি অস্বীকার করে বিজেপি সোমবার সেই বিতর্কের মাঝেই নেহেরুর মূর্তি পুনরায় স্কুল চত্বরে বসানো হয়। বিজেপি নেতৃত্বের দাবি, মূর্তি সরানোর ঘটনায় তাদের কোনও ভূমিকা নেই। বরং তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ চাপানো হয়েছে। তবে বিজেপির মাল্যদানের পরেই পরিস্থিতি নেয় নতুন মোড়। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী-সহ কংগ্রেস কর্মী-সমর্থকরা বিজেপি চলে যাওয়ার পর সেখানে যায়। এরপর নেহেরুর মূর্তিতে দুধ ঢেলে শুদ্ধিকরণ করেন তাঁরা। মাল্যদান করেও বিজেপিকে কড়া ভাষায় নিশানা করেন কংগ্রেস নেতৃত্ব। বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের দাবি,”নেহেরুর মূর্তি ফেলে দিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হয়েছে। বিজেপি এই ধরনের সংস্কৃতির পক্ষে নয়। নিজেরাই জহরলাল নেহেরুর মূর্তি ফেলে দিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপাতে চেয়েছিল। আমরা সেই মূর্তি তুলে দিলাম, মাল্যদান করলাম, শ্রদ্ধা জানালাম।” পাল্টা কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ, “মূর্তি সরানোর ঘটনার সঙ্গে বিজেপির লোকজনই যুক্ত। এই কাজ বিজেপির মধ্যেই হয়েছিল। জহরলাল নেহেরু, বিবেকানন্দ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করে সেই দেশদ্রোহী শক্তিরা এখানে এসেছিল। সেই জন্যই আমরা দুধ দিয়ে পণ্ডিত জহরলাল নেহেরুকে স্নান করালাম।”

Post Views: 59
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN