এখনো বেঁচে আছে মানবিকতা
আমার কথা, ১২ আগস্ট
সংবাদদাতা, দুর্গাপুর:
এখনো বেঁচে আছে মানবিকতা, হারিয়ে যায়নি সব
দুর্গাপুর আদালতের জুনিয়র আইনজীবী জুলফিকার আনসারী, আদালতের কাজ ছেড়ে মুমুর্ষ মানুষকে বাঁচতে হাজির দুর্গাপুর মিশন হাসপাতালে যেখানে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে একজন ক্যান্সার আক্রান্ত মা শঙ্করী প্রামানিক ধর (মালদা )
উক্ত রোগিনীর স্বামী মালদা থেকে তার স্ত্রীকে নিয়ে এসেছেন দুর্গাপুর মিশন হাসপাতালে ক্যান্সার চিকিৎসার জন্য, কিন্তু প্রয়োজন A(+) Singal Donor platelet (SDP)
অসহায় স্বামীর আর্ত আহ্বানে সাড়া দিয়ে দুর্গাপুর মহকুমা ভলান্টিয়ারী ব্লাড ডোনার্স ফোরামের অফিস সূত্রে যোগাযোগ করে সংস্থার তরুণ আইনজীবী জুলফিকার আনসারীর সাথে।
জুলফিকার বাবু রাজি হয়ে হাসপাতালে এসে স্বেচ্ছায় SDP Blood Donation করে উক্ত রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন
এখনো বেঁচে আছে মানবিকতা, হারিয়ে যায়নি সব।



