ছাত্র নেতার স্মরণে রক্তদান শিবির
আমার কথা, ২৭ আগস্ট:
সার্থক কুমার দে, অন্ডাল:

বৃহস্পতিবার খান্দরাতে অনুষ্ঠিত হলো প্রয়াত ছাত্রনেতা সোমনাথ সরকারের স্মৃতিতে রক্তদান শিবির । শিবিরটি আয়োজিত হয় সিপিআইএমের ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে । উদ্বোধন করেন সিপিআইএম নেতা প্রবীর মন্ডল । উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সহ অন্যরা । শিবিরে রক্তদান করেন পুরুষ মহিলা মিলে ৪০ জন । সংগৃহীত রক্তদান করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে । রক্তদাতাদের উপহার স্বরূপ একটি করে গাছের চারা দেওয়া হয় । বাম নেতা অনুপ সিনহা বলেন ২০০৫ সালে ১৮ বছর বয়সে ছাত্রনেতা সোমনাথ সরকার সড়ক দুর্ঘটনায় মারা যায় । তখন থেকে প্রতি বছর তার স্মৃতিতে রক্তদান অনুষ্ঠান আয়োজিত হয় প্রতিবছর এই দিনে ।



