লাউদোহা থানায় স্বেচ্ছায় রক্তদান শিবির
আমার কথা, ২২ জুলাই:
সার্থক কুমার দে, লাউদোহা:
সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) থানার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । শিবিরে পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা রক্তদান করেন । মোট ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়, যা আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে তুলে দেওয়া হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিমাদ্রি শেখর বর্মন, এসিপি (অন্ডাল) দীপ কুমার দাস-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । উপস্থিত অতিথিরা জানান, সমাজের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ উদ্যোগ এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে ।



