+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কুয়ো থেকে উদ্ধার নিখোঁজ খনি কর্মীর মৃতদেহ, খুন বলে আশঙ্কা পরিবারের

Ad Image
Ad Image

কুয়ো থেকে উদ্ধার নিখোঁজ খনি কর্মীর মৃতদেহ, খুন বলে আশঙ্কা পরিবারের

admin July 16, 2025

আমার কথা, পান্ডবেশ্বর, ১৬ জুলাই:

কুয়ো থেকে উদ্ধার হল কানাইয়া লোহার নামে এক খনি কর্মীর মৃতদেহ। খুন বলে আশঙ্কা পরিবারের । বুধবার বহুলা পঞ্চায়েতের পরাশকোল সংলগ্ন পদ্মাবতী মন্দির এলাকার ঘটনা।

বুধবার সকালে পাণ্ডবেশ্বর এর বহুলা পঞ্চায়েতের পরাশকোলের পদ্মাবতী মন্দির সংলগ্ন এলাকায় কুয়ো থেকে উদ্ধার হয় কানাইয়া লোহার (৫৮) নামে এক খনি কর্মীর মৃত। মৃত দেহটি কুয়োর জলে ভাসতে দেখেন স্থানীয়রা।‌ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানাতে। পরিবার সূত্রে জানা গেছে মৃত কানাইয়া লোহার সিএল জামবাদ কোলিয়ারির কর্মী ছিলেন। উত্তরপ্রদেশের খুশিনগরের বাসিন্দা কানাইয়া লোহার পরিবার নিয়ে পরাশকোলে খনি আবাসনে থাকতেন। মৃতের বড় ছেলে রঙিন লোহার বলেন বাবা দীর্ঘদিন ধরে কাজে গড়হাজির ছিলেন। সোমবার দেশের বাড়ি থেকে ফিরেন তিনি। মঙ্গলবার কর্মস্থলে যান । বেলা ১২টার পর বাবার মোবাইলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত পর্যন্ত বাড়ি না ফেরাই খোঁজাখুঁজি পড়েও সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে কুয়োর থেকে বাবার দেহ উদ্ধার হয় বলে জানান তিনি। কেউবা কারা বাবাকে আটকে রেখে খুন করেছে বলে সন্দেহ প্রকাশ করেন রঙিনবাবু। কারণ হিসাবে তিনি বলেন গতকাল একটি নম্বর থেকে ফোন এসেছিল। ফোন করে বলা হয় ১৭৫০০ টাকা ইএমআই বাকি আছে কানাইয়া বাবুর। সেই টাকা পরিশোধ করলে মোবাইল ফোনটি চালু হয়ে যাবে। ফোনটি যে বা যারা করেছিল তারাই বাবাকে আটকে রেখে খুন করে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে পরিষ্কার হবে খুনের কারণ বলে থানার এক আধিকারিক জানান।

Post Views: 481
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN