+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিধাননগর সহ মুচিপাড়াবাসীদের করোনা আতঙ্ক থেকে মুক্ত করতে বোরো চেয়ারম্যানের উদ্যোগ

Ad Image
Ad Image

বিধাননগর সহ মুচিপাড়াবাসীদের করোনা আতঙ্ক থেকে মুক্ত করতে বোরো চেয়ারম্যানের উদ্যোগ

admin April 11, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১১এপ্রিলঃ

আসানসোলের ইউনানী চিকিৎসকের দুর্গাপুরে মৃত্যুর পর করোনা সংক্রমণ নিয়ে রীতিমতো আতঙ্কিত শিল্পাঞ্চলবাসী। তাদের মন থেকে করোনার আতঙ্ক দূর করার জন্য পাশাপাশি বিধাননগরের ওই বেসরকারী হাসপাতাল এলাকা ও  তৎসংলগ্ন এলাকাকে জীবানুমুক্ত করতে উদ্যোগ নিলেন দুর্গাপুরের ৪নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়।

প্রসঙ্গতঃ আসানসোলের নয়া মহল্লার বাসিন্দা ইউনানী চিকিৎসক বছর ৭১ র এক বৃদ্ধ চলতি মাসের ৭ তারিখে জ্বর ও শ্বাসকষ্ট জনিত অসুস্থতা নিয়ে বিধাননগরের ওই বেসরকারী হাসপাতালে ভর্তি হন। এরপর তাঁকে মলানদিঘির করোনার বিশিষ্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর সেখানেই ৯ তারিখ মৃত্যু হয় ওই চিকিৎসকের। ওই চিকিৎসকের মৃত্যুর পর বিধাননগরের ওই হাসপাতালের ২জন চিকিৎসক সহ ২৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়।

এদিকে এই বিষয়গুলি দুর্গাপুরের বাসিন্দাদের মধ্যে চাউড় হতেই করোনার আতঙ্ক গ্রাস করে বসেছে তাদের। বিশেষ করে ওই হাসপাতাল সংলগ্ন এলাকা ও মুচিপাড়া এলাকার বাসিন্দারা করোনার সংক্রমণ নিয়ে ব্যাপক ভাবে ভয় পাচ্ছেন। তাই তাদের বিষয়টি বিশেষ করে মাথায় রেখে আজ শনিবার ৪নং বোরো চেয়ারম্যান ওই হাসপাতাল এলাকা, হাসপাতাল সংলগ্ন বাজারগুলি, মুচিপাড়ার বিভিন্ন এলাকা দমকলকর্মীদের সাথে নিয়ে জীবানুমুক্ত করার চেষ্টা করেন।

Post Views: 1,036
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN