+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, আটক তৃণমূলের যুব নেতা

Ad Image
Ad Image

BREAKING! স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, আটক তৃণমূলের যুব নেতা

admin September 22, 2026

আমার কথা, ২২ সেপ্টেম্বর

সার্থক কুমার দে, জামুড়িয়া:

অস্বাভাবিক মৃত্যু হল তৃণমূল যুবনেতার স্ত্রীর। মৃতার নাম পম্পা মন্ডল। জামুরিয়া থানার কেন্দ্র ফাঁড়ির সোনপুর গ্রামের ঘটনা। মঙ্গলবার সকালে বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয় পম্পার মৃতদেহ।

মঙ্গলবার সকালে জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির সোনপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় এক গৃহবধুর মৃতদেহ। মৃতের নাম পম্পা মন্ডল (৪০)। তার বাপের বাড়ি আসানসোলের সালানপুর থানার সামডি গ্রামে। স্বামী নরোত্তম মন্ডল (নিতাই ) পাণ্ডবেশ্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি। দলের মধ্যে তিনি পাণ্ডবেশ্বর প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি নরেন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত। নির্বাচনের পর নরোত্তম বাবু দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন। কিছুদিন আগে ভোট পরবর্তী হিংসা তোলাবাজি সহ একাধিক অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। কয়েকদিন জেল হেফাজতের পর বর্তমানে তিনি জামিনে মুক্তি পান। এদিন সকালে সোনপুর গ্রামের বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় পম্পা দেবীর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায় কেন্দা ফাঁড়ির পুলিশ । সেই সাথে আটক করা হয় পম্পা দেবীর স্বামী তথা তৃণমূল যুব নেতা নরোত্তম মন্ডলকে।

যুবনেতার স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। মৃত্যুর কারণ নিয়ে ও ছড়িয়েছে জল্পনা। ময়না তদন্তের রিপোর্টেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে এক পুলিশ আধিকারিক জানান।

Post Views: 276
Ad Image
আজকের খবর
দুর্গাপুরে মেন্টাল হেলথ সার্ভিস সেন্টার ‘ফ্রেন্ডলি মাইন্ডস’-র উদ্বোধন
পশ্চিম বর্ধমান September 22, 2026
BREAKING! স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, আটক তৃণমূলের যুব নেতা
পশ্চিম বর্ধমান September 22, 2026
সন্দেহজনক চিকিৎসকদের ‘আগাম সতর্কবার্তা’! দুর্গাপুরে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী
পশ্চিম বর্ধমান September 21, 2026
উজবেকিস্তান বিশ্বকাপে ডাক, স্বপ্নের পথে টাকার বাধা! দুর্গাপুরের ১০ বছরের ‘গোল্ডেনগার্ল’ আরাধ্যার পাশে কে?
পশ্চিম বর্ধমান September 20, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN