ব্যবসায়ীকে মারধর, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ
আমার কথা, লাউদোহা, ২১ মে:
ব্যবসায়ীকে মারধরের ঘটনায় উত্তেজনায় ছড়ালো এলাকাতে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। বুধবার ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর থানার লাউদোহাতে।
বুধবার বেলা ১২-টা নাগাদ ঝামেলা বাধে দুর্গাপুর ফরিদপুর থানার লাউদোহা মোড়ে এক ব্যবসায়ীর সাথে ক্রেতার। স্থানীয় সূত্রে জানা যায় রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা এক যুবক ব্যবসায়ী মৃত্যুঞ্জয় চ্যাটার্জির দোকানে একটি ঠান্ডা পানীয় কিনে পান করার পর বোতলটি দোকানের ভেতর ছুঁড়ে দেন। এই ঘটনার প্রতিবাদ করেন ব্যবসায়ী মৃত্যুঞ্জয় বাবু। তিনি অভিযোগ করেন ওই যুবক ঘটনার জন্য অনুতপ্ত প্রকাশ না করে উল্টে তাকে মারধর করে, ভাঙচুর চালায় দোকানে। আক্রান্ত ব্যবসায়ীর সমর্থনে অন্য ব্যবসায়ীরা এগিয়ে এলে অভিযুক্ত যুবক চম্পট দেয় সেখান থেকে। ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একজোট হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধ করা হয় উখড়া মাধাইগঞ্জ রোডের লাউদোহা মোড়ে। খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। পুলিশের কাছে অবরোধকারীরা দাবি জানান অভিযুক্ত যুবককে এখানে এসে ক্ষমা চাইতে হবে। ঘন্টা দুয়েক অবরোধ চলার পর পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে। তবে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় এখনো রয়েছে চাপা উত্তেজনা।




