+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে মলয় ঘটকের উদ্বোধন করা বিবেকানন্দের মূর্তি গঙ্গাজলে ধু্য়ে দিলেন চন্দ্রশেখর

Ad Image
Ad Image

দুর্গাপুরে মলয় ঘটকের উদ্বোধন করা বিবেকানন্দের মূর্তি গঙ্গাজলে ধু্য়ে দিলেন চন্দ্রশেখর

admin January 13, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩জানুয়ারীঃ

ফের মূর্তি বিতর্ক। এবার স্বামী বিবেকানন্দের মূর্তি নিয়ে রাজনৈতিক তরজা দানা বাঁধল শহর দুর্গাপুরে। ১২ডিসেম্বর মঙ্গলবার দুর্গাপুরের ব্যারেজ সংলগ্ন রাজ্য সড়কের উপর স্বামী বিবেকানন্দের একটি নতুন মূর্তি উন্মোচন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আর আজ বুধবার সেই মূর্তি গঙ্গাজল দিয়ে ধুয়ে দিলেন দুর্গাপুর ৪নং বোরো কমিটির প্রাক্তন চেয়ারম্যান তথা নব্য বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দোপাধ্যায়।

চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বলেন, তিনি যখন বোরো চেয়ারম্যান ছিলেন সেই সময় স্বামী বিবেকানন্দের এই মূর্তি তৈরীর উদ্যোগ নিয়েছিলেন। এরপর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন চন্দ্রশেখর। এদিকে গতকাল ওই মূর্তিটির উদ্বোধন করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। অথচ যার পরিকল্পনায় এই মূর্তি তৈরী হল তাঁকেই কোনোরকম আমন্ত্রনের সৌজন্যতাও দেখানো হল না তৃণমূলের পক্ষ থেকে বলে অভিযোগ চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের।

চন্দ্রশেখর বন্দোপাধ্যায় আরো বলেন যে, স্বামী বিবেকানন্দের মূর্তিটি অপবিত্র হয়ে গেছে, তাই আজ তিনি ও তার অনুগামীরা গঙ্গাজল দিয়ে ধুয়ে মূর্তিটি শুদ্ধ করেন। এরপর মূর্তির পায়ে ফুল দিয়ে তাঁকে শ্রদ্ধার্ঘ জানান।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা উত্তম মুখার্জী বলেন, মূর্তিটি তৃণমূল কংগ্রেসের টাকায় তৈরী হয়েছে। তাই বিজেপি এই বিষয় কি বলল বা না বলল তাতে কিচ্ছু যায় আসে না।

Post Views: 1,275
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN