+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পানাগড় হয়ে বীরভূমের উদ্যেশ্যে রওনা মুখ্যমন্ত্রীর, স্বাগত জানালেন জেলা নেতৃত্ব

Ad Image
Ad Image

পানাগড় হয়ে বীরভূমের উদ্যেশ্যে রওনা মুখ্যমন্ত্রীর, স্বাগত জানালেন জেলা নেতৃত্ব

admin July 27, 2025

আমার কথা, পানাগড়, ২৭ জুলাইঃ

কলকাতা থেকে বীরভূমের উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সড়ক পথে পানাগড় হয়ে রবিবার প্রায় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তিনি পানাগড় পৌঁছে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরেন।জানা গেছে বীরভূমে এক গুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। পানাগড় হয়ে মমতা বন্দোপাধ্যায়ের বীরভূম যাওয়ার খবর পেতেই ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে উৎসাহিত তৃণমূল কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ আগে থেকেই ভিড় জমিয়েছিলেন। যদিও আগে থেকেই গোটা এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল, ছিলেন ট্রাফিক গার্ডের ওসি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে তৃণমূলের দলীয় পতাকা ও পোস্টারে সাজিয়ে তোলা হয়েছিলো গোটা এলাকা।এদিন কাঁকসা মোড়ের কাছে মমতাকে স্বাগত জানাতে ছিলেন দক্ষিন বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, গলসির বিধায়ক নেপাল ঘোড়ুই, তৃণমূলের জেলা নেতৃত্বরা সহ বহু উৎসাহিত মানুষ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় পানাগড়ে পৌঁছানোর পর পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরার জন্য সার্ভিস রোডে নামতেই তার গাড়ি কিছুটা আস্তে হয়ে যায়। জানালার কাঁচ খুলে সকলকে হাত দেখিয়ে বীরভূমের উদ্যেশ্যে রওনা দেন তিনি।

Post Views: 316
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN