+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   তালা কান্ডের পর এবার “প্রধান, উপপ্রধান চোর” লেখা পোস্টার ঘিরে তুলকালাম

Ad Image
Ad Image

তালা কান্ডের পর এবার “প্রধান, উপপ্রধান চোর” লেখা পোস্টার ঘিরে তুলকালাম

admin June 30, 2024

আমার কথা, অন্ডাল, ৩০ জুনঃ

“প্রধান, উপপ্রধান চোর” লেখা পোস্টার পড়লো খান্দরা গ্রামে। রবিবার পোস্টার গুলি দেখা যায় গ্রামের বিভিন্ন জায়গাতে। এটা তৃণমূল দলের দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে অভিযোগ বিরোধীদের। অভিযোগ অস্বীকার শাসকদলের।

দিন কয়েক আগে খান্দরা গ্রাম পঞ্চায়েতে দলের প্রধান, উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচার নিয়ে সরব হয়েছিল তৃণমূল দলেরই নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের একাংশ। এক সপ্তার মধ্যে দু-দুবার পঞ্চায়েত অফিসের কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় তারা। প্রধান, উপপ্রধানের পদত্যাগের দাবিও জানান তারা। প্রধান, উপপ্রধানের বিরুদ্ধে দলেরই পঞ্চায়েত সদস্যদের একাংশ দুর্নীতির অভিযোগে সোচ্চার হাওয়ায় অস্বস্তিতে পরে শাসকদলের নেতৃত্ব। সেদিন তৃণমূল দলের ব্লক সভাপতি কালোবরণ মন্ডল জানিয়েছিলেন বিষয়টি জেলা সভাপতিকে জানানো হয়েছে‌। দ্রুত আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। কিন্তু এদিন ফের পোস্টার পড়ায় প্রমাণিত হলো বিরোধ মেটেনি এখনো। মঙ্গলবার সকালে খান্দরা বাস স্ট্যান্ড, বটতলা, শিবতলা সহ গ্রামের বিভিন্ন জায়গাতে সাদা কাগজের উপর কালো কালিতে ছাপানো ‘প্রধান, উপপ্রধান চোর” লেখা পোস্টার গুলি চোখে পড়ে বাসিন্দাদের। তবে ছাপানো পোস্টার এর নিচে প্রেরকের নাম না লেখা থাকায় তৈরি হয়েছে বিভ্রান্তি।

Post Views: 453
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN