+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কয়লা পাচার কান্ড : ফের পিছলো মামলার চার্জ গঠনের দিন

Ad Image
Ad Image

কয়লা পাচার কান্ড : ফের পিছলো মামলার চার্জ গঠনের দিন

admin July 3, 2024

আমার কথা, আসানসোল, ৩ জুলাইঃ

বুধবারও হলো না কয়লা পাচার মামলার বিচার প্রক্রিয়ার চার্জ গঠন। এদিন আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় সিবিআই । আগামী ৯ আগস্ট মামলাটি ফের শোনা হবে বলে জানান বিচারপতি।

২০২০ সালের নভেম্বর মাসে এফআইআর দায়ের করে অবৈধ কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে অভিযুক্ত হিসাবে রয়েছে ৫০ জনের নাম। ৫০ জনের মধ্যে কয়লা কারবারীদের সাথে রয়েছে ইসিএল সংস্থার একাধিক আধিকারিকের নামও। অভিযুক্তদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন আবার অনেকে রয়েছেন বর্তমানে জামিনে মুক্ত। আগের শুনানিতে ৩-রা জুলাই তারিখে সমস্ত অভিযুক্তকে আদালতে হাজির করার নির্দেশের পাশাপাশি মামলার চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারপতি রাজেশ চক্রবর্তী। অন্য অভিযুক্তরা বুধবার আদালতে হাজির হলেও অনুপস্থিত ছিল তারকেশ্বর মন্ডল, মোহাম্মদ শাকিল সহ অন্য এক ফেরার অভিযুক্ত । তিন অভিযুক্ত উপস্থিত না থাকার ফলেই এদিন চার্জ গঠন হয়নি বলে আদালত সূত্রে খবর। আগামী ৯-ই আগস্ট ফের মামলাটির শুনানি হবে বলে জানান বিচারপতি রাজেশ চক্রবর্তী।

Post Views: 676
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN