+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   উত্তরবঙ্গ   >>   বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে আলিপুরদুয়ারে বর্নময় অনুষ্ঠান

Ad Image
Ad Image

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে আলিপুরদুয়ারে বর্নময় অনুষ্ঠান

admin August 10, 2020

আমার কথা, আলিপুরদুয়ার, ১০আগস্টঃ

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম, কালচিনি, বীরপাড়া মাতৃহাট এলাকায়। এই অনুষ্ঠানে সক্রিয় অংশ নিতে দেখা যায় বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের। এদিনের অনুষ্ঠানে চা বাগান এলাকাগুলি ও আদিবাসী অধুষ্যিত এলাকাগুলি থেকে প্রায় ১৫০-২০০ জন আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের নৃত্য ও গীত পরিবেশন করে যা এদিনের অনুষ্ঠানে এক আলাদা মাত্র যোগ করেছিল।

রাজ্য সরকারের সহযোগিতায় আয়োজিত কুমারগ্রামের অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি, মেয়র পারিষদ বিনয় কৃষ্ণ বর্মন, প্রাক্তন সাংসদ ঋতব্রত ব্যানার্জী, প্রাক্তন সাংসদ দশরথ তিরকে, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির জেলাশাসক ও সভাধিপতি। পাশাপাশি কালচিনি ও বীরপাড়া মাতৃহাটে আয়োজিত অনুষ্ঠানটি পুলিশ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের সভা মঞ্চ থেকে আদিবাসী মানুষজনের কাস্ট সার্টিফিকেট, বয়স্ক মানুষদের পেনশন, জমির পাট্টা বিতরন করা হয়। পাশাপাশি এদিন মেধাবী আদিবাসী পড়ুয়াদের হাতে সবুজসাথী প্রকল্পের সাইকেল সহ স্কুল ব্যাগ, বই, শংসাপ্রত্র তুলে দেওয়া হয়।  এছাড়াও এদিন বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব অর্জনকারী আদিবাসী সম্প্রদায়ের বহু নামী মানুষকে সম্মানিত করা হয়। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন যে, “আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের ঐতিহ্য, সংগ্রাম ও সংস্কৃতিকে সামনে রেখে আজ সারা বিশ্বে বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে। সারা বিশ্বের সাথে সঙ্গতি রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় সারা রাজ্যের সাথে সাথে আলিপুরদুয়ারেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার ভীষণ ভাল লাগছে। এই অনুষ্ঠানে এত মানুষের সক্রিয় অংশগ্রহণ দেখে আমি গর্বিত। আগামীদিনগুলিতে এভাবেই আদিবাসী ভাইবোনদের সাথে থেকে তাদের উন্নয়নে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি সকলকে।”

Post Views: 1,255
Ad Image
আজকের খবর
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা
পশ্চিম বর্ধমান July 12, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN