+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   জলের এটিএম ‘মৃত’! শ্রাদ্ধ করে প্রতিবাদ বিজেপির

Ad Image
Ad Image

জলের এটিএম ‘মৃত’! শ্রাদ্ধ করে প্রতিবাদ বিজেপির

admin March 8, 2026

আমার কথা, ৮ মার্চ

সনাতন গরাই, দুর্গাপুর:

দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে থাকা জলের এটিএম ঘিরে অভিনব প্রতিবাদে নামল বিজেপি। রবিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতাল সংলগ্ন এলাকায় থাকা দুটি জলের এটিএমে ফুল-মালা দিয়ে প্রতীকী ‘শ্রাদ্ধ’ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। বিজেপির অভিযোগ, কয়েক বছর আগে নগর নিগম শহরের বিভিন্ন প্রান্তে প্রায় ১৬টি জলের এটিএম চালু করেছিল। উদ্দেশ্য ছিল স্বল্পমূল্যে সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। কিন্তু দীর্ঘদিন ধরেই অধিকাংশ এটিএম অচল অবস্থায় পড়ে রয়েছে। বহুবার পুরসভাকে জানানো হলেও সমস্যার কোনও সমাধান হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতির প্রতিবাদেই রবিবার সকালে অভিনব কর্মসূচি নেয় বিজেপি। দলের নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও তরুণ দাস এর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অচল এটিএমের সামনে ফুল-মালা দিয়ে ‘শ্রদ্ধাঞ্জলি’ জানিয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “অপদার্থ দুর্গাপুর নগর নিগম। সাধারণ মানুষের সুবিধার কথা বলে যে জলের এটিএমগুলি বসানো হয়েছিল, সেগুলোর একটিও ঠিকমতো চলছে না। সামনে গ্রীষ্মকাল, অথচ মানুষ চরম ভোগান্তির মুখে পড়ছে। এই এটিএমগুলি কার্যত মরে গেছে বলেই আমরা তাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে বাধ্য হলাম।” অন্যদিকে বিষয়টি নিয়ে আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস-চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব। তাঁর দাবি, অচল হয়ে থাকা জলের এটিএমগুলি দ্রুত মেরামত করে চালু করার ব্যবস্থা নেওয়া হবে।

Post Views: 219
Ad Image
আজকের খবর
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা
পশ্চিম বর্ধমান July 12, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN