দুর্গাপুরে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে কন্টেনার
আমার কথা, দুর্গাপুর, ২৭ জুলাই:
১৯ নং জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়লো একটি কন্টেনার। ঘটনাটি ঘটেছে রবিবার আনুমানিক রাত ৯.২০ নাগাদ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে আসানসোল থেকে কন্টেনারটি কলকাতা যাচ্ছিল। দুর্গাপুরের মেইন গেট এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। চালকের চোখ লেগে যাওয়ায় এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। অল্পের জন্য রক্ষা পায় চালক। দুমড়ে মুচড়ে যায় কন্টেনারের সামনের অংশ। পুলিশ স্থানীয়দের সহায়তায় চালককে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে। তবে দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কের কলকাতাগামী লেনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দ্রুত কন্টেনার ও লরিটিকে সরিয়ে নিয়ে স্বাভাবিক করে যান চলাচল।




