+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কাঁকসায় বায়ুসেনার বিজ্ঞপ্তি ঘিরে করোনা আতঙ্ক

Ad Image
Ad Image

কাঁকসায় বায়ুসেনার বিজ্ঞপ্তি ঘিরে করোনা আতঙ্ক

admin May 13, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৩মেঃ

কাঁকসা ব্লকের মনোজপল্লী এলাকায় একটি বাড়িতে পানাগড় সেনাছাউনি থেকে হোম কোয়ারেন্টাইনের একটি বিজ্ঞপ্তি লাগানোকে কেন্দ্র করে করোনা নিয়ে আতঙ্কও ছড়ালো এলাকাবাসীদের মধ্যে। তারপর থেকেই চরম উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। তা নিয়ে আজ কাঁকসার ব্লক আধিকারিকের দ্বারস্থ হন ওই এলাকার বাসিন্দারা।

মনোজপল্লীর ওই বাড়ির মালিক প্রফুল্ল সরকার জানান যে, তাঁর বাড়িতে দুজন বায়ুসেনা কর্মী ভাড়া থাকেন। তার মধ্যে একজন উত্তর ২৪ পরগণার বারাসাতের হৃদয়পুরের বাসিন্দা, যিনি গত ৯ মে সর্দি কাশি নিয়ে মনোজপল্লীর এই ভাড়া বাড়িতে ফিরে আসেন। পরেরদিন ভোরে তিনি ডিউটি যান কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। এরপর আজ পানাগড় সেনাছাউনি থেকে হোম কোয়ারেন্টাইনের একটি বিজ্ঞপ্তি তাঁর বাড়িতে লাগিয়ে দিয়ে যায়। সাথে তিনি জানান যে, যারা ওই বিজ্ঞপ্তি লাগাতে আসেন তাদের জিজ্ঞেস করলে তাঁরা বলেন যে, ওই বায়ুসেনাকর্মী গুরুতর অসুস্থ আর হাসপাতালে ভর্তি রয়েছে। এরপরেই বিষয়টি পুরো এলাকায় আগুনের মতো ছড়িয়ে পরে। এলাকাবাসীদের মধ্যে ছড়িয়ে পরে করোনার আতঙ্ক। তাঁরা কাঁকসা ব্লক আধিকারিকের দ্বারস্থ হয়। পুরো এলাকা জীবানুমুক্ত করার আবেদন জানানো হয়। সাথে তাঁরা প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান যাতে এলাকার মানুষজন সুস্থ থাকতে পারেন। এরপর তাঁরা নিজেরাই উদ্যোগ নিয়ে এলাকা বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেয় যাতে কেউ ওই এলাকায় বাইরে থেকে আর প্রবেশ করতে না পারে।

যদিও এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে কোনো খবর নেই বলে জানা গেছে। তাঁরা বিষয়টি নিয়ে খোঁজ খবর করছেন। পাশাপাশি পুলিশ সুত্রে জানা গেছে, আগামীকাল ওই এলাকা জীবানুমুক্ত করা হবে। তবে প্রশ্ন উঠছে স্থানীয় প্রশাসনকে না জানিয়ে কি করে বায়ুসেনা ছাউনি থেকে এভাবে একটি বিজ্ঞপ্তি লাগিয়ে দিয়ে যেতে পারে?

Post Views: 2,575
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN