+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   তৃণমূলের তিন শ্রমিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ASPতে পড়লো পোস্টার

Ad Image
Ad Image

তৃণমূলের তিন শ্রমিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ASPতে পড়লো পোস্টার

admin April 8, 2025

আমার কথা, দুর্গাপুর, ৮ মার্চঃ

তৃণমূলের শ্রমিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়লো দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায়। ঘটনাকে ঘিরে মঙ্গলবার তোলপাড় পরে গেল দুর্গাপুরের শ্রমিক মহলে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই শ্রমিক নেতারা।

বিজেপির ছত্রছায়ায় থাকা লোহা ও বোল্ডার মাফিয়াদের নিয়ে গেট মিটিং করছেন, আবার সেই সব মাফিয়াদের দিচ্ছেন সদস্য পদ। স্থানীয় তৃণমূলের ছেলেরা চাকরি পাচ্ছে না তার বদলে বহিরাগত ও বিজেপির ছেলেদের মোটা টাকার বিনিময়ে চাকরিতে ঢোকানো হচ্ছে আর পুরোনো তৃণমূল কর্মীরা ব্রাত্য থেকে যাচ্ছে, কোনো এক বিশেষ ঠিকাদারকে মোটা টাকার বিনিময়ে বরাত পাইয়ে দেওয়া হচ্ছে আর তাতে জড়িত রয়েছে্ন একটি ব্যাংকের ম্যানেজার, বেনাচিতির এক ব্যবসায়ী, কারখানার কোনো কোনো ইডি, সিজিএম। সব মিলিয়ে প্রচুর টাকার লেনদেন শুরু হয়েছে এই কারখানায় ঠিকাশ্রমিক নিয়োগকে ঘিরে যা দলকেই ক্ষতিগ্রস্থ করছে। এভাবেই দুর্গাপুরের তৃনমুলকে বিক্রি করে দিলেন আপনারা। এরকমই সমস্ত অভিযোগ তুলে পোস্টার পরে মিশ্র ইস্পাত কারকাখানার ভেতরে। আর এই অভিযোগ যে তিনজন শ্রমিক নেতার বিরুদ্ধে উঠছে তাঁরা হলেন আইএনটিটিইউসির জেলা কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা, আইএনটিটিইউসির ব্লক সভাপতি কল্লোল ব্যানার্জি ও শান্তনু সোম।

এই ঘটনায় কারখানার আইএনটিইউসি নেতা সুভাষ সাহা বলেন, “তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটা।

দীপঙ্কর লাহা বলেন, “অভিযোগ ভিত্তিহীন। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বরং এটি আইএনটিইউসির দুটি গোষ্ঠীর দ্বন্দ্বের প্রকাশ”।

Post Views: 545
Ad Image
Ad Image
আজকের খবর
শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা
পশ্চিম বর্ধমান April 18, 2026
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN