+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ‘গরু পাচার’ বিতর্ক গড়ালো থানা পর্যন্ত, তৃণমূল বিজেপি তরজা

Ad Image
Ad Image

‘গরু পাচার’ বিতর্ক গড়ালো থানা পর্যন্ত, তৃণমূল বিজেপি তরজা

admin July 31, 2025

আমার কথা, দুর্গাপুর, ৩১জুলাইঃ

দুর্গাপুরে বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলী ও কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, গরু বোঝাই গাড়ি আটক করে গাড়ির চালককে মারধর করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বড়জোড়ার হাট আঁশুড়িয়া এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে গরু নিয়ে ব্যারেজ পার হয়ে দুর্গাপুরের গ্যামন ব্রিজ হয়ে জেমুয়ায় যাওয়ার কথা ছিল। সেই সময় গ্যামন ব্রিজ এলাকায় কয়েকজন কর্মীকে সাথে নিয়ে গাড়ি আটকান বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলী। অভিযোগ, গাড়ির চালককে ঘাড় ধরে গারি থেকে নামান তিনি ও তাঁর অনুগামীরা। এমনকি গাড়িতে থাকা কয়েকজন লাঠিপেটাও করা হয়। সাথে কান ধরে অত্যাচার করারও অভিযোগ ওথে পারিজাতবাবু ও তাঁর সঙ্গীসাথীদের বিরুদ্ধে। এই ঘটনার পরেই কোকওভেন থানায় পারিজাত গাঙ্গুলী ও কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, “হাট আঁশুরিয়ার হাট থেকে জেমুয়ার কয়েকজন চাষী গরু নিয়ে ফিরছিল। কিন্তু বিজেপির লোকেরা তাঁদের মারধর করে টাকা পয়সা কেড়ে নিয়েছে। এটা বাংলা, বিহার নয়। এখানে এই অরাজকতা চলবে না। আমরা থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। অবিলম্বে তাঁদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে”।

অপরদিকে বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলী বলেন, “আমরা গরু বোঝাই গাড়িতে টাকা চালক খালাসির কাছে গরুর বৈধ কাগজ দেখতে চাই। ওঁরা দেখাতে পারিনি। সেই জন্য আমরা প্রতিবাদ করেছি। এইভাবে গরু পাচার দিনের পর দিন চলেই যাচ্ছে কিন্তু এর মাথা কে রয়েছে? সেটাই আমরা জানতে চাই।”

Post Views: 458
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN