সহজপাঠের পড়ুয়াদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান
আমার কথা, ২৭ সেপ্টেম্বর
সার্থক কুমার দে, অন্ডাল:

স্বেচ্ছাসেবী সংস্থা ‘সহজপাঠ’-এর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের উদ্যোগে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার উখড়া গ্রামের মাধাইগঞ্জ রোডের একটি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খুদে পড়ুয়ারা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে।
পাশাপাশি সংস্থার সঙ্গে যুক্ত শিক্ষকদেরও এদিন সংবর্ধনা দেওয়া হয়। ‘সহজপাঠ’-এর সভাপতি স্বর্ণালী দে জানান, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের বিনামূল্যে ব্যবহারিক শিক্ষা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এদিন শিক্ষক দিবসও পালন করা হয় বলেই জানান তিনি।



