+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   ইসকোয়া কালচারাল ফেস্টিভ্যাল ঐকতান

Ad Image
Ad Image

ইসকোয়া কালচারাল ফেস্টিভ্যাল ঐকতান

admin September 16, 2023

আমার কথা, ইসকোয়া সিটি, ১৬ সেপ্টেম্বর:

সংবাদদাতা প্রণয় রায়, ইসকোয়া সিটি

আমেরিকার ওয়াশিংটন স্টেট এর ইসকোযা শহরে সিটি অফ ইসাকোয়া, গভর্নমেন্ট আয়োজিত ইসাকোয়া কালচারাল ফেস্টিভ্যাল এ অংশ নিয়েছিল আমেরিকায় বসবাসকারী আমেরিকান, চিনা, জাপানি, মেক্সিকান, আফ্রিকান ও ভারতীয়দের বিভিন্ন সংঘটন।বাংলার সংস্কৃতিকে তুলে ধরে আমেরিকার   ওয়াশিংটন স্টেটের দক্ষিণ সিয়াটল এর প্রবাসী বাঙালি সংস্থা ঐকতান)। ঐকতান পরিবেশন করলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজোকে কেন্দ্র করে মহালয়ার গান ও চণ্ডীপাঠ। ঐকতানের আমন্ত্রণে ওদের গানের সঙ্গে  দুর্গাপুরের শিল্পী প্রণয়  রায় চণ্ডীপাঠ করলেন। সমগ্র অনুষ্ঠানটি ঐকতানের পক্ষ থেকে নিবেদন করা হলো।মুগ্ধ হতে হয় উদ্যোক্তাদের আতিথেয়তায়।   অবাক হতে হয় নিজেদের বাঙালীয়ানাকে টিকিয়ে রাখতে সদা ব্যস্ত এখানকার বিভিন্ন আই টি সেক্টর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পুরুষ
ও  মহিলারা ঐকতানের ব্যানারে কেমন লাল পেড়ে শাড়ী পরে ও পুরুষরা পাজামা পাঞ্জাবী  পরে মহালয়ার এ অনুষ্ঠানে কত নিষ্ঠার সঙ্গে অংশ নিল। নানা ভাষাভাষী মানুষদের সর্বজনীন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ঐকতানের  শিল্পীদের অসাধারণ ভক্তিগীতিতে সবাই মুগ্ধ হল।সময় বেঁধে দেওয়া ছিল তাই মহালয়ার কিছুটা এখানে পরিবেশন করা হল। বাকীটা দুর্গাপুজোয়। ঐকতানের  সম্পাদিকা প্রিয়াঙ্কা দত্ত গাঙ্গুলী জানালো ঐকতান বাংলা সংস্কৃতিকে ধরে রাখতে নিজেদের শত ব্যস্ততার মাঝেও  সারা বছর নানান ধরণের বাংলা অনুষ্ঠান করে। প্রিয়াঙ্কা আরো জানালো এবছর একুশ ও বাইশ অক্টোবর এ দুদিন দুর্গাপূজা করবে ঐকতান।আর আমেরিকায় এই প্রথম দুর্গাপূজায় পুরোহিত থাকবে সংস্থার সদস্য  অন্বেষা চক্রবর্তী। অন্বেষার সঙ্গে প্রিয়াঙ্কা ও থাকবে।
প্রিয়াঙ্কা জানালো ঐকতানের সদস্যরা পুজোর দুদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে।আমেরিকায় ছুটির দিন দুর্গাপুজো হয়। সাংবাদিক হিসেবে  এই দূর বিদেশে বাঙালিয়ানাকে ধরে রাখতে ঐকতানের এই প্রচেষ্টায় মুগ্ধ হলাম।

Post Views: 450
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN